• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর, ঢাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬ ৯:৩২
আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬ ৯:৩২

9600026 5

প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর, ঢাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে হল শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৫ মে) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জগন্নাথ হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক চন্দন দাস, যুগ্ম-আহ্বায়ক বলক দাস এবং যুগ্ম-আহ্বায়ক রিপন চন্দ্র সরকারকে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ভুক্তভোগী অভয় কুমার সিংহ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী এবং জগন্নাথ হলের আবাসিক ছাত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করে বলেন, ‘গত ২৪ মে সন্ধ্যায় পায়ের সমস্যার কারণে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকা কক্ষে থাকলেও একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিত্যানন্দ পাল বলেন, ‘ঘটনার পরপরই ভুক্তভোগীর সঙ্গে কথা বলে তাকে ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে যাদের ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, তাদের বিরুদ্ধে গত রাতেই প্রাথমিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি রাজনৈতিক নয়। ভুক্তভোগীও কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেননি। তবে কিছু মহল ঘটনাটিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে, যা মূল অভিযুক্তদের আড়াল করার সুযোগ তৈরি করতে পারে। হলের শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ছাত্রদল ভুক্তভোগীর পাশে থাকবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com