• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রতিষ্ঠাবার্ষিকীর সভা সফলে ঢাকা জেলা আ’লীগের প্রস্তুতি সভা

প্রকাশ: রবিবার, ৩০ জুন, ২০২৪ ৮:৫৯
আপডেট: রবিবার, ৩০ জুন, ২০২৪ ৮:৫৯

969696 6

প্রতিষ্ঠাবার্ষিকীর সভা সফলে ঢাকা জেলা আ’লীগের প্রস্তুতি সভা

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে আগামী ৩ জুলাই ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাভার হেমায়েতপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভা সফল করতে প্রস্তুতি সভা ও অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা।

রোববার (৩০ জুন) রাতে ঢাকা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরমান হোসেন অপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে আগামী ৩ জুলাই ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাভার হেমায়েতপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আলোচনা সভা সফল করার লক্ষ্যে আজ প্রস্তুতি সভা ও অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এসময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌরসভা মেয়র হাজী আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান হাবীব, দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু, মহিলাবিষয়ক সম্পাদক ইলোরা খান মজলিস, উপ-দপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ হাসান, কার্যনির্বাহী সদস্য মো. লিয়াকত হোসেন-সহ স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com