• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রত্যাশিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৬:৫০
আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৬:৫০

96598520 3

প্রত্যাশিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “জনগণের প্রত্যাশিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না। বিএনপি মুখে এক আর কাজে আরেক কথা বলছে। তারা গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে।”

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ নুরুল ইসলাম মনিরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন।

নাহিদ বলেন, “সরকার জনগণ ও গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যাবতীয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে প্রতারণা করেছে। সব সেক্টরে দলীয়করণ করছে। এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। যেখানে স্বাধীনভাবে কোনও ভোট দেওয়ার সুযোগ নেই, তারা নিজেরাই বলে দিচ্ছে। তাই বিএনপি আসলে গণতন্ত্রের পক্ষে আছে বলে আমরা মনে করছি না।”

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “৭০ অনুচ্ছেদ না থাকলে, এমনকি এখনও যদি স্বাধীনভাবে ভোট দিতে পারতো, তাহলে অবশ্যই রাষ্ট্রপতি পদটা আরও বেশি সম্মানিত হতো। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, সে ধরনের ভারসাম্যের দিকে আমরা এগোতে পারতাম। কিন্তু সেটাতেও এগুনো যাচ্ছে না।”

তিনি বলেন, “একটা রাজনৈতিক অবস্থান নেওয়ার জন্য, জনগণকে একটা বার্তা দেওয়ার জন্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি যে আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। সরকার কোনও সংস্কার না করলেও আমরা এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছি যাতে এই আলোচনাটা আসে, এই নির্বাচনটা প্রতিযোগিতাপূর্ণ হয়, এই নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে মানুষ আরও বেশি সচেতন হয় এবং মানুষের কাছে এটা পরিষ্কার হয়।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com