• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধামন্ত্রীকে কবরে পাঠানোর হুমকি স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ-প্রতিবাদ

প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩ ৬:১৩
আপডেট: সোমবার, ২২ মে, ২০২৩ ৬:১৩

9888745

প্রধামন্ত্রীকে কবরে পাঠানোর হুমকি স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ-প্রতিবাদ

রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সোমবার (২২ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয়, নগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে জিরো পয়েন্ট ঘুরে সেখানে এসে শেষ হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। সে সময় তিনি বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com