• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রশাসনে রদবদল ইসির নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা: রিজভী

প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৮:২১
আপডেট: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৮:২১

প্রশাসনে রদবদল ইসির নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা: রিজভী

নিউজ ডেস্ক
আওয়ামী ঘরোয়া নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের কথা মানে জনগণের সাথে কমিশনের ঠাট্টা করা। ইউএনও ও ওসিদের বদলির সিদ্ধান্তটিও আওয়ামীমনা ইউএনও ওসিদের রদবদল মাত্র। সমগ্র প্রক্রিয়াটিও হাসি তামাশার নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জনগণের বিরুদ্ধে নির্বাচনী তফসিল ঘোষণা নির্বাচন কমিশনই সংবিধানের সারবত্বা ভুলুন্ঠিত করেছে।

রবিবার (৩ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, আক্রমন, হামলা, হত্যা ও জখমের এক ভয়ানক সহিংস পরিবেশে চরম ভয়-ভীতির মধ্যে দিন যাপন করছে, সেখানে নির্বাচন কমিশন কিসের প্রশাসনিক রদবদল করছে? বিএনপি’র নেতাকর্মীরা যখন ঘর ছাড়া, এলাকা ছাড়া তখন কমিশন পৃথিবীর সর্ব যুগের নিকৃষ্টতম নির্বাচনের তামাশার আয়োজনের প্রতি জনগণের মোটেও কোন ভ্রুক্ষেপ নেই।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘যে নির্বাচনে ৬০টিরও বেশী রাজনৈতিক দল অংশ নিচ্ছে না সেই নির্বাচন নিয়ে এতো তোড়জোর করতে কিসের কৃতিত্ব দেখাচ্ছেন কাজী হাবিবুল আউয়াল। কাজী হাবিবুল আওয়াল কি জানেন না তার এই তামাশার নির্বাচনকে নিশ্চিত করার জন্য সরকারের হানাদারী আক্রমনে সারাদেশে পালিয়ে বেড়ানো বিএনপিসহ গণতন্ত্রকামী দলগুলোর নেতা-নেতাকর্মীদের বাড়ি-ঘর ও ব্যাবসা প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন হামলার ঘটনা ঘটছে। আলবদরের মতো এরা বিএনপি’র নেতা-কর্মীদের বাড়ি ঘরে লুটপাট করছে। পুরুষশুণ্য বাড়িগুলো হামলা চালিয়ে ধ্বংস করছে। বাড়ির নারীদের অপদস্ত করছে। এমন পরিস্তিতিতে আতংক উদ্বেগ শুধু বিএনপি’র পরিবারগুলোতেই বিরাজ করছে না।’

রিজভী বলেন, ‘সাধারণ ভোটাররাও অজানা আশংকায় সন্ত্রস্ত হয়ে আছে। রাতের আধাঁরে মুখোশ কিংবা হেলমেট পরে এসব হামলায় জড়িতরা সরকারি বাহিনী ও যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডার। ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শেখ হাসিনা প্রথম কাতারে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ঘাতকদের। এর উপর ভোটের অধিকার কেড়ে নিতে বিচার বিভাগকেও যথেচ্ছ ব্যবহার করছেন তিনি।’

তিনি বলেন, ‘গত ২৮ অক্টোবরে বিএনপি’র মহা-সমাবেশকে মধ্য যুগীয় কায়দায় পন্ড করে সাংবাদিকসহ সাধারণ নেতা-কর্মীকে নিহত, আহত ও জখম করেছে পৈশাচিকভাবে। বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিভু শেখ হাসিনা ২৮ অক্টোবর সাংবাদিকদের উপর আক্রমন হয়েছে বলে মায়া কান্না কাঁদছেন। অথচ সেদিনই পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে রিক্সা থেকে পড়ে নিহত হন সাংবাদিক রফিক ভুইয়া। শেখ হাসিনার ফ্যাসিবাদী নিপীড়নের মুখে চলতি বছরের ১১ মাসে ২৯৬ জন সাংবাদিক হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং খুন হয়েছেন ৪ জন। এছাড়াও গত দেড় দশকে সাংবাদিক দম্পতি সাগর-রুনীসহ অসংখ্য সাংবাদিক হত্যার শিকার হয়েছেন এবং সহশ্রাধিক সাংবাদিক কারান্তরীন হয়েছেন।’

বিএনপির এই শীর্ষনেতা বলেন, ‘শেখ হাসিনার শাসনকাল এযেন দেশের জনপদের পর জনপদে বধ্যভূমি সৃষ্টির শাসনকাল, মানুষের মানবাধিকার লুন্ঠনের শাসনকাল, মানুষের মানবিক মর্যাদা হরণের শাসনকাল, বারবার গৃহপালিত নির্বাচন কমিশন গঠনের শাসনকাল, প্রতিযোগিতাহীন আওয়ামী নির্বাচনী টুর্নামেন্টের শাসনকাল, একজন ব্যক্তির অবৈধভাবে ক্ষমতায় থাকার উদগ্র লালসার শাসনকাল, বাংলাদেশকে সারা গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার শাসনকাল, দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্য বানানোর শাসনকাল, লুটের চক্রের কারণে দেশের নতুন প্রজন্মকে ঋণে ডুবিয়ে দেয়ার শাসনকাল, দুর্নীতিবাজদের দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্য বানানোর শাসনকাল, কৃষক-শ্রমিক-দিনমজুর, স্বল্প আয়ের মানুষের অর্ধাহারে অনাহারে দিন কাটানোর শাসনকাল।’

সারাদেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলার বিবরণ তুলে ধরে রিজভী আরও বলেন, ‘গত ২৪ ঘন্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের মোট গ্রেফতার ২৩০ জনের অধিক নেতাকর্মী, মোট মামলা ১০ টি, মোট আসামি ৯৮৫ জনের অধিক নেতাকর্মী।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com