• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রার্থীতা বাতিল চেয়ে আবেদন, যা বললেন চুন্নু

প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ৭:০৭
আপডেট: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ৭:০৭

985 1

প্রার্থীতা বাতিল চেয়ে আবেদন, যা বললেন চুন্নু

নিউজ ডেস্ক

ভাবমূর্তি নষ্ট করতেই আমার প্রার্থীতা বাতিল চেয়ে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন কমিশনে আবেদন করছেন বলে মন্তব্য করলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

শনিবার (৯ ডিসেম্বর) দলের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আসলে উদ্দেশ্যপূর্ণ ভাবেই অভিযোগ করা হয়েছে। তবে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। কেন অভিযোগ করা হলো, অভিযোগে কি কি প্রসঙ্গ আছে, তা জেনে আমার পক্ষ থেকে আইনজীবী অবশ্যই তার জবাব দিবেন।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মুজিবুল হক চুন্নুর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ওই আসনে মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ। তার এই অভিযোগ প্রসঙ্গে জাপা মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, মনোনয়ন ফরমে সিভিল মামলার তথ্য দেবার কোন ঘর নেই। আছে ফৌজদারি মামলার তথ্য চাওয়ার ঘর। আমার বিরুদ্ধে অভিযোগকারী কেন এই অভিযোগ আনলেন তা বোধগম্য নয়। তবে তিনি তার মনোনয়ন ফরমে ফৌজদারি মামলার তথ্য গোপন করেছিলেন। তাই তার মনোনয়ন ফরম বাতিল হয়েছে বলে জেনেছি। আমি কোন অভিযোগ করিনি তার বিরুদ্ধে। পুলিশই এই তথ্য জানিয়েছে।

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা ২ দিন আগে আওয়ামী লীগের সাথে নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলেছি। দেখা যাক কি হয়। রাজনীতিতে আর নির্বাচনে চূড়ান্ত বলে কোন কথা নেই।

তিনি বলেন, আসন সমঝোতা নিয়ে আমাদের দেশেই শুধু নয়। ভারতে যান দেখবেন। বিজেপি ভারতের এতো বড় দল, তারাও সব আসনে প্রার্থী দেয় না। কিছু আসন খালি রাখে। জোট করলে তাদেরকে আসন ছেড়ে দেয়। সমঝোতা প্রকাশ্যেই হউক বা নিরবে- নিভৃতে হউক, আসন শূন্য রাখে দেয়। এটা পাকিস্তানেও। তাই এটা শুধু বাংলাদেশেই হয়, তা নয়।

তিনি বলেন, আমি গতকাল (শুক্রবার) আমার এলাকায় গিয়েছিলাম একটি বিয়ের অনুষ্ঠানে। ওখানে ৮/১০ হাজার লোক দাওয়াতে আসেন। তাদের সঙ্গে কথা বলে বুঝলাম, যদি সঠিকভাবে নির্বাচনের পরিবেশ থাকে, তাহলে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। আমার বিশ্বাস, ভোট ঠিকমতো হলে জাতীয় পার্টি জিতবে। তবে সব নির্ভর করছে নির্বাচন কমিশন পরিবেশ কেমন রাখেন তার ওপর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com