• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রার্থীদের অনুদানসহ জামায়াতের নির্বাচনি ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১১:২৩
আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১১:২৩

96598569

প্রার্থীদের অনুদানসহ জামায়াতের নির্বাচনি ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয়ভাবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মোট ব্যয়ের বড় অংশই গেছে প্রার্থীদের অনুদান হিসেবে।

মঙ্গলবার (১২ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটির নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জুবায়ের।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত হিসাব বিবরণী অনুযায়ী, নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। সে হিসাবে প্রতি প্রার্থী গড়ে প্রায় দেড় থেকে ২ লাখ টাকা করে পেয়েছেন।

হিসাব বিবরণীতে বলা হয়েছে, নির্বাচনি ইশতেহার ডিজাইন ও মুদ্রণ, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনি সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে এসব অর্থ ব্যয় করা হয়েছে।

খাতভিত্তিক ব্যয়ের মধ্যে নির্বাচনি প্রচারণায় ব্যয় দেখানো হয়েছে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা। এছাড়া জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা এবং স্টাফ খাতে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা ব্যয় হয়েছে।

পরিবহন খাতে ব্যয় দেখানো হয়েছে ৮ হাজার ৭০০ টাকা। এছাড়া বিবিধ খরচ হিসেবে আরও ২ লাখ টাকার হিসাব উল্লেখ করেছে দলটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com