• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফখরুল সাহেবের নিজের সেফ এক্সিট নেই : ওবায়দুল কাদের

প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ৪:০২
আপডেট: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ৪:০২

9660025874 4

ফখরুল সাহেবের নিজের সেফ এক্সিট নেই : ওবায়দুল কাদের

ক্ষমতার পালাবদলে নির্বাচনই সেফ এক্সিট বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৩ অক্টোবর) বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। মেট্রোরেল-১ (এমআরটি লাইন-১)-এর নির্মাণ কাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে তিনি ব্রিফ করেন।

সম্প্রতি পদত্যাগ করে সেফ এক্সিট নিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা না হলে পালানোর পথ খুঁজে পাবে না বলে উল্লেখ করেছেন তিনি।

এ বিষষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবের নিজের সেফ এক্সিট নেই। তার নিজেরই সেটা দরকার। যেভাবে লাঠিসোটা নিয়ে নেমেছেন এবং আবার অগ্নি সন্ত্রাসের আভাস দিচ্ছেন- এর পরিনাম শুভ হবে না। আমরা এক্সিট করবো না, আমরা ফাইটার, ফাইট করবো। বন্দুকের নল আমাদের ক্ষমতার উৎস নয়। আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে ষড়যন্ত্র নেই। সেফ এক্সিট নির্বাচন, এটি সবার জন্য সেফ এক্সিটের জায়গা। আপানার পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে। যাদের কাছে নালিশ করেন তাদের কোথায় তত্ত্বাবধায়ক আছে? এই ভূত মাথা থেকে নামান। পালিয়েছেন আপনারা, পালানোর দল বিএনপি।

তিনি বলেন, কেউ যদি বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোথায়? তিনি তো পালিয়ে আছেন। নির্বাচনে আসেন আমরা প্রস্তুত আছি। জনগণ আপনাদের চাইলে, আমরা সেটিকে গ্রহণ করবো। ওটা ডিসাইড করার ক্ষমতা জনগণের। কয়েক হাজার লোক হলেই শুধু লক্ষ না, লক্ষ-লক্ষ বলা হয়। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনায় কত হয়েছে সেটি সাংবাদিকরা দেখেছেন। এর সঙ্গে বাস্তবতার মিল নেই।

সেতুমন্ত্রী আরও বলেন, আওয়মী লীগ কি পালানোর দল, তারা কেন পালাবে? পালিয়েছেন যিনি আপনাদের মূল নেতা। যিনি টেমস নদীর পার থেকে ফরমায়েশ দেন। যার নির্দেশে চলেন তিনি তো কাপুরুষের মতো মুচলেকা দিয়ে পালিয়েছেন লন্ডনে। দেশে ফেরার সৎ সাহস পেলেন না। তিনি নাকি আবার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেবেন! পাগলে কী না বলে ছাগলে কী না খায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com