• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফজলুর রহমানের বক্তব্যে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১০:৫৩
আপডেট: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১০:৫৩

96595210

ফজলুর রহমানের বক্তব্যে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান তুলে ধরতে গিয়ে অন্যদের অবদানকে খাটো করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংসদে আলোচনার সময় ফজলুর রহমান মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং জামায়াতের আমিরকে নিয়ে নেতিবাচক মন্তব্য তোলেন বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। এর জবাবে তিনি সংসদে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বয়সে বড় একজন সংসদ সদস্য নিজের অবদান তুলে ধরতে গিয়ে অন্যদের অবদানকে আঘাত করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও অভিযোগ করেন, ফজলুর রহমান তার ব্যক্তিগত পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং একই সঙ্গে বলা হয়েছে, জামায়াতে ইসলামীতে কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য থাকতে পারেন না। তার মতে, এ ধরনের বক্তব্য নাগরিক অধিকারের পরিপন্থী।

জামায়াতের আমির বলেন, কে কোন রাজনৈতিক দল করবে বা কোন আদর্শ গ্রহণ করবে, তা সম্পূর্ণ ব্যক্তির স্বাধীনতা। এতে রাষ্ট্র বা সংবিধান কারও ওপর হস্তক্ষেপের সুযোগ দেয় না। এ ধরনের মন্তব্যের তিনি তীব্র নিন্দা জানান।

তিনি সংসদের স্পিকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এ বিষয়ে দেওয়া আপত্তিকর বক্তব্যের অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হোক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com