• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস তারেক রহমানের

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৮
আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৮

96665210

ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস তারেক রহমানের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‌‌‌‌‌‌‌আজকের এ নির্বাচনি জনসভায় আপনাদের সামনে আমি এতটুকু বলতে চাই, ফরিদপুর বিভাগ গঠন করলে যদি সমস্যা সমাধান হয় তাহলে বিএনপি এটা সমাধান করবে। আমরা শুনেছি, প্রত্যেক এলাকায় এত উন্নয়ন হয়েছে তাহলে আপনাদের প্রার্থীরা এত সমস্যার কথা বললো কেন? বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকলেই কেবল দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগ (সাংগঠনিক বিভাগ) বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। দুপুর দুইটা ৪০ মিনিটে তিনি সমাবেশস্থলের পাশে ফরিদপুর স্টেডিয়ামের মাঠে হেলিকপ্টার থেকে নামেন। এরপর গাড়িতে করে দুপুর ২টা ৫৫ মিনিটে মঞ্চে ওঠেন এবং ৩টা ২১ মিনিটে বক্তব্য শুরু করেন।

জনসভায় তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে দলটি কী কী পরিকল্পনা বাস্তবায়ন করবে তার খুঁটিনাটি পরিকল্পনা তৈরি রয়েছে। তিনি ফরিদপুর অঞ্চলের একটি বড় সমস্যা হিসেবে নদী ভাঙনের বিষয়টি তুলে ধরেন। কৃষিপ্রধান এই অঞ্চলে নদী ভাঙন রোধ করতে পারলে, গ্রেটার ফরিদপুরের অন্যতম প্রধান ফসল পাটকে বিদেশে রফতানি করে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

তিনি জানান, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। এর মাধ্যমে তারা সহজে বীজ, সার ও অন্যান্য কৃষি সামগ্রী সরবরাহ পাবে। এছাড়া এলাকার অন্যতম বড় সমস্যা বেকারত্বের সমাধানেও তিনি পরিকল্পনা প্রকাশ করেন। ক্ষমতায় এলে প্রতিটি এলাকায় বৈশিষ্ট্যপূর্ণ কলকারখানা স্থাপন করা হবে, যাতে মানুষ সম্মানের সঙ্গে কর্মসংস্থান পায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।

তারেক রহমান আরও বলেন, নারীদের পিছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এর মাধ্যমে খেটে খাওয়া পরিবারগুলো কিছু সহায়তা পাবে এবং নারীরা পরিবারের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে। তিনি এ সকল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রা উন্নত করার প্রতিশ্রুতি দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com