• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফ্যাসিবাদী দুঃশাসন দেশকে মাফিয়া দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিনত করেছে: সাকি

প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪ ১১:০৯
আপডেট: শুক্রবার, ২৪ মে, ২০২৪ ১১:০৯

98555536

ফ্যাসিবাদী দুঃশাসন দেশকে মাফিয়া দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিনত করেছে: সাকি

বরিশাল প্রতিনিধি

সরকার ও শাসনব্যবস্থা বদলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গনতন্ত্র মঞ্চ বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা শুক্রবার (২৪ মে), বিকালে বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

গণতন্ত্র মঞ্চের বরিশাল জেলা সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে ও করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার আহবায়ক হারুনুর রশিদ মাহমুদ ও ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চলনায় এ প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও মঞ্চের বর্তমান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাস্ট্র সমন্বয়ক প্রধান অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ।

সভায় নেতৃবৃন্দ বলেন, ধারাবাহিক ফ্যাসিবাদী দুঃশাসন দেশকে মাফিয়া দূর্বৃত্তদের অভয়ারণ্যে পরিনত করেছে। দেশে এদের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছে। দুর্নীতির অভিযোগ সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, সাবেক পুলিশ প্রধানের অবৈধ ঘোষণা সম্পদ ক্রোকের ঘটনা, চোরাচালানের ভাগ বাটোয়ারার দ্বন্ধে ভারতে সরকার দলীয় এমপির নৃশংস হত্যাকান্ড নজিরবিহীন অনাচার এবং দূর্নীতি দুর্বৃত্তায়নের খন্ডাংশ মাত্র। দেশে কি ধরনের স্বেচ্ছাচারীতা চলছে এসব ঘটনা তার সামান্য নজির মাত্র।

তারা বলেন, সরকারের নীতি নির্ধারকেরা পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলার কথা বলে বাস্তবে ভারতের চরম হিন্দুত্ববাদী মোদি সরকারের সাথে এক অশুভ আঁতাত গড়ে তুলেছে এবং দেশকে বিপদের মুখে নিক্ষেপ করেছে। তারা বলেন কর্তৃত্ববাদী শাসন দেশকে নৈরাজ্যের পথে গভীর অনিশ্চয়তায় নিপতিত করেছে।তারা বলেন, এ দেশের জনগণ কোন শক্তির আধিপত্য ও দখলদারিত্ব বরদাস্ত করবেনা।

নেতৃবৃন্দ বলেন, দেশে ভোটাধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে বিদ্যমান দুঃশাসন বিদায় দিতে হবে। এই লক্ষে তারা রাজপথে ঐক্যবদ্ধ গণআন্দোলন জোরদার করার উদাত্ত আহ্বান জানান।

প্রতিনিধি সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলার পক্ষ থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব সোহরাব হোসেন, ডা. মিজানুর রহমান, ইকবাল খান জাহিদ আরিফুর রহমান মিরাজ, শওকত হোসেন খান বাদল, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাবু, সমীরণ হালদার, খলিলুর রহমান খলিল, অ্যাডভোকেট নজরুল ইসলাম নাহিদ, সোহেল সিকদার, মোস্তাফিজুর রহমান মিশুক, সাইদুল ইসলাম, হাসিব আহমেদ প্রমূখ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com