• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীদের জায়গা নেই বিএনপিতে: সেলিমুজ্জামান সেলিম

প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ ১২:৫২
আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ ১২:৫২

969699 2

ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীদের জায়গা নেই বিএনপিতে: সেলিমুজ্জামান সেলিম

জনতার আওয়াজ ডেস্ক
ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরে যারা সুবিধা নিয়েছে তাদের কোনো জায়গা বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেছেন, যারা জেল, জরিমানা, নির্যাতনের শিকার, পুলিশের ভয়ে পালিয়ে সভা সমাবেশ করেছেন, দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তারাই বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক জিয়ার সৈনিক।

বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আপনারা সুসংগঠিত থাকবেন বলে আশা করি। ছাত্র-জনতার গণঅভ্যুথানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে সেটাকে কাজে লাগিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আবারো বিজয়ী হবে, ইনশাআল্লাহ।’

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিন মিয়া, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু মুন্সি, মো. আউয়াল ফকির, মো. মহাসিন সরদার, মাহবুবুল আলম হিরু, রবিউল মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন, ননী গোপাল মন্ডল, বিএনপি নেতা ওহিদুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আসাদুজ্জামান আসাদ শিকদার, মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক মো. সাইফুজ্জামান লিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, এম মিঠু লস্কর, লিয়াকত হোসেন, সুজিত তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি, যুগ্ম আহবায়ক নাইম শেখ, মোস্তফা গাজী, রাজীব শরীফ, উপজেলা মহিলাদল নেত্রী জোহরা বেগম, রুপালতা মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সিনিয়র যুগ্ন সম্পাদক নাজমুল ইসলাম মুকসুদপুর পৌরসভা ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহসিন মোল্যা, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান অন্তর, সিনিয়র যুগ্ন সম্পাদক সাকিব আহমেদ দিপু প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com