• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশ মঞ্চে মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩ ৭:৩০
আপডেট: সোমবার, ১৯ জুন, ২০২৩ ৭:৩০

966696586

বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশ মঞ্চে মির্জা ফখরুল

বগুড়ায় বিএনপির সহযোগী তিন সংগঠনের ডাকা তারুণ্যের সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত হয়েছেন।

সোমবার (১৯ জুন) সমাবেশ বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও তা ৪টার দিকে শুরু হয়। বিএনপি মহাসচিব মঞ্চে আসেন ৪টা ২২ মিনিটে। এর আগে বিকেল ৪টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে বগুড়ায় তারুণ্যের সমাবেশ শুরু হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপির তিন সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকেও জাগ্রত করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে তরুণ সমাবেশ করবে বিএনপির তিন সংগঠন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান। সমাবেশের মঞ্চে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মানে দুটি চেয়ার খালি রাখা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। আজ সোমবার বিকেলে বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে রাজশাহী ও রংপুর বিভাগের এই ‘তারুণ্যের সমাবেশ’ হয়। তরুণ সমাবেশে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ। এছাড়াও তরুণ সমাজের কয়েকজন প্রতিনিধি বক্তব্য রাখেন।

উল্লেখ্য, স্কুলের শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা থাকায় সমাবেশস্থলে নেতাকর্মীরা দুপুর আড়াইটা থেকে মাঠে প্রবেশ করেন। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার প্রায় সব জেলা থেকে নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নিতে সভাস্থলের আশেপাশে সমবেত হয়েছেন।

তরুণ সমাবেশের আয়োজকেরা অভিযোগ করে বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলার বেশকিছু উপজেলা থেকে রিজার্ভ করা গাড়ি সমাবেশে আসতে দেয়া হয়নি। আওয়ামী লীগের নেতাদের হুমকির মুখে রিজার্ভ-এর টাকা ফিরে দিয়েছেন গাড়ির মালিকরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com