• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বগুড়া-৬ সদর আসনে অপ্রত্যাশিত সংসদ নির্বাচন হচ্ছে : নানক

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ১০:৪৩
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ১০:৪৩

96662356

বগুড়া-৬ সদর আসনে অপ্রত্যাশিত সংসদ নির্বাচন হচ্ছে : নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বগুড়া-৬ সদর আসনে অপ্রত্যাশিত সংসদ নির্বাচন হচ্ছে। মাত্র ১১ মাস বাকি আছে জাতীয় সংসদের মেয়াদ। তার আগে উপনির্বাচন বগুড়াবাসীর ওপর চাপিয়ে দিয়েছে বিএনপি। আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়ে উনারা মাত্র কয়েকজন মিলে সরকার উচ্ছেদের উদ্দেশে পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসট্যান্ডে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নৌকা মার্কার পক্ষে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের ওপর বগুড়াবাসীর ভবিষ্যৎ নির্ভর করছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি সৈয়দ কবির আহম্মেদ মিঠু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুসহ শহর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রনি।

সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন জাহাঙ্গীর কবির নানক।

জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কাছে বার্তা নিয়ে আমাকে পাঠিয়েছেন। বগুড়ায় নৌকার প্রার্থী নির্বাচিত হলে, ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে সরাসরি বগুড়া আসার রেললাইন নির্মাণে সমস্যা থাকবে না। বগুড়ায় অর্থনৈতিক অঞ্চল ও বিশ্ববিদ্যালয় তৈরি হওয়া বিলম্বিত হবে না।

রিপু নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের নয়, সাধারণ মানুষের এমপি হয়ে থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের যেই জোয়ার বগুড়াও সেই উন্নয়নের জোয়ারে ভাসবে। ঢাকা থেকে বগুড়া পর্যন্ত শুধু চারলেনে নয়, বিমানবন্দর হওয়ার পরে বিমানে আসবেন আপনারা।

শ্রমিকদের উদ্দেশে আওয়ামী লীগ নেতা নানক বলেন, আপনারা ২০১২-১৩ সালে বিএনপি জামায়াতের আগুনসন্ত্রাস উপেক্ষা করে যেভাবে দেশের অর্থনীতি সচল রেখেছেন ঠিক সেইভাবে বগুড়ার উন্নয়ন সচল রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com