নিউজ ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পিসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
পূর্ব নির্ধারিত বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এর আগে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই তিন সংগঠনের শান্তি সমাবেশ হওয়ার কথা ছিল।












