• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বঙ্গবন্ধু কন্যা হচ্ছেন ম্যাজিশিয়ান অব পলিটিক্স: ওবায়দুল কাদের

প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪ ৬:৩৬
আপডেট: রবিবার, ২৩ জুন, ২০২৪ ৬:৩৬

98885878

বঙ্গবন্ধু কন্যা হচ্ছেন ম্যাজিশিয়ান অব পলিটিক্স: ওবায়দুল কাদের

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘ম্যাজিশিয়ান অব পলিটিক্স’ হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যাকে আজকে বলি, তিনি হচ্ছেন ম্যাজিশিয়ান অব পলিটিক্স।’

রবিবার (২৩ জুন) বিকাল ৫টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়।

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের এই বাংলাদেশে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। সেই অর্জনের জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

কাদের বলেন, ‘আজকে আমি বলব এই দেশে আল্লাহ পাকের ইচ্ছায় দুইটি লেগাছি সৃষ্টি হয়েছে। একটা হলো বঙ্গবন্ধু, তিনি নেই তার কন্যা আছেন। আরেকটা লেগাছি আমাদের অর্থনীতির মুক্তি। যা ধারণ করে আছেন, আমাদের প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করি। ষড়যন্ত্র চলছে৷ আজকে একটি দল অন্তর জ্বালায় জ্বলছে। জ্বালারে জ্বালা, অন্তর জ্বালা। ওরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে৷ ওরা পূর্ণিমার রাতে অমাবস্যার অন্ধকার দেখে৷ ওরা উন্নয়ন দেখতে পায় না।’

এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত বিদেশি কূটনীতিক, অন্যান্য রাজনৈতিক দলের নেতা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com