• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বন্ধ ক‌রেছে আপনার নেত্রী, দোষ চাপান আমাদের উপর: কা‌দের‌কে আলাল

প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ৫:৫৯
আপডেট: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ৫:৫৯

341E8F0F 3293 4DD9 A591 AF1E223909CF

বন্ধ ক‌রেছে আপনার নেত্রী, দোষ চাপান আমাদের উপর: কা‌দের‌কে আলাল

বন্ধ ক‌রেছে আপনার নেত্রী, দোষ চাপান আমাদের উপর: কা‌দের‌কে আলাল

আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দে‌রের উদ্দেশ্যে বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আপনার নেত্রী পিয়াজ, ম‌রিচ, বিদ‌্যুৎসহ সব বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে আর দোষ চাপান আমা‌দের উপর।’

সোমবার (৯ অক্টোবর) নয়া পল্টন বিএনপি’র কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষণ দল বাংলাদেশে এসেছে। তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এবি পার্টিসহ আরো অনেকের সাথে বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে বের হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে সংলাপ সমঝোতার পথ বিএনপি নাকি বন্ধ করে দিয়েছে। ওবায়দুল কাদের ভুলে গেছে মাত্র দুদিন আগে আপনার নেত্রী বলেছে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। তাহলে আমরা বন্ধ করলাম কিভাবে?’

ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার নেত্রী পিয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছে। রমজান মাসে বেগুনি বন্ধ করে দিয়ে মিষ্টি কুমড়া চালু করে দিয়েছে। আপনার নেত্রী কাঁচা মরিচ খাওয়া বন্ধ করে দিয়েছে। বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। আপনার নেত্রী বলেছেন বিদ্যুৎমন্ত্রী কে বলে দিয়েছি মাঝে মাঝে বিদ্যুৎ বন্ধ করে দিতে। সবকিছু বন্ধ করে দেন আপনারা আর আমাদের উপর দোষ চাপান।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, গতকাল বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন নিষিদ্ধ পল্লীর মানুষের একটা চরিত্র আছে কিন্তু আওয়ামী লীগের নেতাদের কোন চরিত্র নাই। বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেছেন পাকিস্তানের নেওয়াজী যদি আওয়ামী লীগে যোগ দিতে চায় তাহলে আওয়ামী লীগ তাকে নিয়ে নাচানাচি করবে। আওয়ামী লীগের সাবেক একজন নেতা যদি তাদের নিয়ে এ ধরনের কথা বলে তাহলে আমাদের আর বলার কি আছে।

তিনি বলেন, বাংলাদেশের কোটি-কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ না করুক উনার যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে লোহার শিক আগুনে গরম করে প্রত্যেকের নিতম্ব‌ে সিল লাগিয়ে দিব। যাতে আয়না ধরেও দেখতে না পারেন কোন জায়গায় পুড়ে গেছে। এমন অবস্থা করে ছেড়ে দেবো। সাবধান হয়ে যান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির মহাসচিব মির্জাপুর ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com