• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বর্তমানে প্রশাসনের উপর দুটি জিনিস ভর করেছে: আলাল

প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ২:৪৩
আপডেট: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ২:৪৩

96000006

বর্তমানে প্রশাসনের উপর দুটি জিনিস ভর করেছে: আলাল

জনতার আওয়াজ ডেস্ক
বর্তমানে প্রশাসনের উপর দুটি জিনিস ভর করেছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘একটি হচ্ছে কোনোরকম অফিস টাইম কাজ করে বাসায় চলে যাওয়া।’

‘আরেকটি হচ্ছে কোন ফাইল আসলে সেটা ধীর গতি করে সে ফাইলটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। এই কাজগুলোর কারণে সবকিছু স্থবির হয়ে আছে।’

শুক্রবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘বাংলা ভাষায় কিছু শব্দ আছে, যেগুলো বাম দিক থেকে লিখলে যা হয় উলটো করে লিখলেও তাই হয়। বর্তমান সরকারের কাছে আমরা যে, দাবি করি না কেন তারা যা বলে, যা করে, সবকিছু উলটো দিক থেকে বিচার করলে একই হয়। তাই আমার কাছে মনে হয়, দাবি জানানোর চেয়ে অনুসন্ধানী টিম করে নিজেদেরই উদ্যোগ গ্রহণ করা দরকার।’

‘কোথায় কি হতে পারে। যে সব কর্মকর্তা কর্মচারী গত ১৫ বছর অবহেলিত নির্যাতনের শিকার হয়েছেন আপনারা আমাদের এই কাজে সহায়তা করেন।’

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘বিএনপি নেতা ইলিয়াস আলী, স্ত্রী, সন্তানদের মনে যে কষ্ট তা দুনিয়ার অন্য কেউ বুঝবে না। গুম হওয়া প্রতিটি পরিবারের একই অবস্থা। তারা সেই গুম হওয়া ব্যক্তির নামের আগে শহিদও লিখতে পারে না। আবার জীবিত আছে, সেটাও লিখতে পারে না। তাদের কবর ও জিয়ারত করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এরকম যন্ত্রণা পৃথিবীর মানুষের যেন না আসে। সে যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে হবে, এই সরকারের ঢিলে তৎপরতা উপর নির্ভর করে বসে থাকলে হবে না। এ সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। তার জন্য মানবাধিকার সংস্থাগুলোর নেতৃবৃন্দদের কেউ প্রোগ্রামে আনতে হবে, তাদেরকে দিয়ে বক্তব্য দেওয়াতে হবে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক কামাল আহমেদের সভাপতিত্বে যুব সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু সহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com