• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বর্তমান অবৈধ আ’লীগ সরকারের পতন সন্নিকটে: জয়নুল আবেদিন

প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ৪:৫২
আপডেট: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ৪:৫২

966680

বর্তমান অবৈধ আ’লীগ সরকারের পতন সন্নিকটে: জয়নুল আবেদিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন সন্নিকটে। আর কিছুদিনের মধ্যে আমাদের আন্দোলন সফল হবে। বৃহস্পতিবার (০১ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদিন ফারুক বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে বা নেতা হিসেবে আমার বক্তব্য হলো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের সময় এসে গেছে। দেশের জনগণের পক্ষে যারা কাজ করে যাচ্ছে তাদের বিপক্ষে এবং তাদের স্ত্রীর বিরুদ্ধে একটা রায় সরকার দিয়েছে। আমাদের গণতন্ত্রের মাকে আজকে সরকার গুলশানের বাসভবনে বন্দি করে রেখেছে। এ অবস্থান কর্মসূচিতে একটি বার্তা সরকার পৌঁছে দেওয়া দরকার বিগত ৯ মাস আমরা আন্দোলন করে যাচ্ছি আমাদের একটাই দাবি এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, সরকার ডিজিটাল আইনের মাধ্যমে সাংবাদিকদের বাকস্বাধীনতা হত্যা করেছে। দেশের সাংবাদিকদের স্বাধীনতার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। সেদিন আপনারা একদলীয় বাকশাল কায়েম করেছেন। আবার আপনারাই বলেন আমার অধীনেই নির্বাচন করতে হবে। তারা স্যাংশন বোঝেনা, মানুষের টাকা, সম্পদ কি করে লুট করতে হবে এটাই জানে। বাংলাদেশের মানবাধিকার কীভাবে লুণ্ঠিত করা যায় আওয়ামী লীগ তা বুঝে। দেশের মধ্যবিত্তদের কথা তারা বোঝে না। যাদের চা খাওয়ার পয়সা ছিল না তারা আজ ব্যাংকের মালিক হলো কীভাবে?

তিনি বলেন, আইন কি শুধু আমাদের জন্য আপনাদের জন‍্য নয়? এই সরকার গত সাত দিনে পাঁচ হাজারের বেশি লোককে গ্রেফতার করেছে। আমার এলাকায় ক্যান্সার রোগীকে থানায় গিয়ে দেখা করার সুযোগ পাইনি। যে আইন চোখ বাধা অবস্থায় রায় দেয় সে আইন আমি মানি না। বাংলাদেশের বিএনপি’র ১০ হাজারের উপরে নেতাকর্মী মনোনয়ন প্রত্যাশী আছেন। আপনারা কতজনকে জেলে ঢুকাবেন ঢুকান। এই সরকারের অধীনে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বুকে যদি সাহস থাকে আওয়ামী লীগ সত্যিকার অর্থে উন্নয়ন করে থাকেন তাহলে আসুন না একটি সুষ্ঠু নির্বাচন দিন, দেখেন কে কত সিট পান, কার অবস্থা কি হয়। নির্বাচন কমিশন আপনি যতই তালবাহানা করেন না কেন আপনাদের কৌশল আমাদের নেতা তারেক রহমান জেনে গেছে। বিএনপি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন‍্য আন্দোলন করছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্ভরযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে।

বাংলাদেশী ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক এমপি ও মহাসচিব আহসান হাবিব লিংকন, ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু, বিএনপির নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য অপর্ণা রায় দাস, অ্যাডভোকেট সিমকি ইমাম খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com