• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বর্তমান ক্ষমতাসীন সরকারের পক্ষের কেউ রক্ষা পাবে না : গয়েশ্বর

প্রকাশ: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ৫:১৩
আপডেট: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ৫:১৩

966258 7

বর্তমান ক্ষমতাসীন সরকারের পক্ষের কেউ রক্ষা পাবে না : গয়েশ্বর

বর্তমান ক্ষমতাসীন সরকারের পক্ষের কেউ রক্ষা পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সরকারের পক্ষে সাদা পোশাকে দাঁড়ান আর পোশাকে দাঁড়ান কেউ রক্ষা পাবেন না। এরপর থেকে আর মানববন্ধন হবে না ‘দানববন্ধন’ হবে।

রোববার (৮ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে ‘জিয়া মঞ্চ’র পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, তারেক রহমানের কোনো সম্পত্তি আছে এর আগে শুনিনি। এই সরকারের আদেশেই আদালতের রায় দেওয়া হচ্ছে। সরকারের পতন ছাড়া এসব অবৈধ আদেশ বিচারকরা চলমান রাখবেন।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবালের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জিয়া মঞ্চের দপ্তর সম্পাদক জামাল হোসেন ও প্রচার সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com