• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বর্ষীয়ান নেতাদের নিয়ে কটূক্তিকারীদের ‘সায়েস্তা’ করবে দেশের জনগণ: যুবদল সভাপতি

প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ২:৫৩
আপডেট: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ২:৫৩

9666555201

বর্ষীয়ান নেতাদের নিয়ে কটূক্তিকারীদের ‘সায়েস্তা’ করবে দেশের জনগণ: যুবদল সভাপতি

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বর্ষীয়ান নেতাদের নিয়ে যারা কটুক্তি করছেন তারা বেয়াদব। তাদেরকে সায়েস্তার করার জন্য আমাদের মাঠে থাকার কোন দরকার নাই। তাদেরকে দেশের মানুষই সায়েস্তা করবে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় যশোর টাউনহল মাঠে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোর জেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, একজন গুন্ডা একটি এলাকা ধ্বংস করে, কিন্তু একজন বেয়াদব পুরো সমাজটাকে ধ্বংস করে, রাষ্ট্রকে ধ্বংস করে। এসব বেয়াদবদের জনগণ ইতোমধ্যে বয়কট করেছে। তাদের সহযোগী রাজনৈতিক দলের সরকার গঠনের খায়েশ ছিলো। কিন্তু তারা সেটা পারে নাই। তারা মিথ্যার ফুলঝুরি ছড়িয়েছে, ইসলাম বিক্রি করেছে। মানুষকে ধোঁকা দিয়েছে। আমরা যদি সঠিকভাবে রাজনীতি করি আগামীতে জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না।

তিনি যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্রোতে মধ্যে গাঁ ভাসিয়ে রাজনীতি করলে চলবে না। জুলাই আন্দোলনে আমরা প্রতিদিন মাঠে ছিলাম। বিরাশিটি ইউনিটকে মাঠে রাখার চ্যালেঞ্জ আমার কাছে ছিলো। যুবদলের প্রত্যেকটা ইউনিট তাদের সর্বশক্তি দিয়ে ছাত্র আন্দোলনের সাথে ছিলো। আপনারা সৃজনশীল রাজনীতি করে দেশের জনগণকে সাথে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবেন।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুলসহ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com