• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বহুবছর পর যোগ্য একজন রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৪:২৯
আপডেট: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৪:২৯

960000541

বহুবছর পর যোগ্য একজন রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ঠিকঠাক থাকলে তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। এর প্রতিক্রিয়ায় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করে ছিল অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক। বহুবছর পর আমরা পেতে যাচ্ছি এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।’

তিনি মির্জা ফখরুল প্রসঙ্গে লেখেন, ‘শেখ হাসিনার দুঃশাসনকালে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তিনি ব্যক্তিত্ববান, সুশিক্ষিত, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ায় আসিফ নজরুল বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানান। তিনি আরও লেখেন, ‘স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন’।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com