• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশকে উত্তর কোরিয়া বানানোর পায়তারা করছে সরকার’

প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১১:২৫
আপডেট: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১১:২৫

9888596 2 1

বাংলাদেশকে উত্তর কোরিয়া বানানোর পায়তারা করছে সরকার’

নিউজ ডেস্ক
এপি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মনজু বলেছেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-উপদেষ্টারা নানা দেশের সরকারপ্রধানের কাছে ধর্না দিয়ে বেড়াচ্ছেন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারতের চতুর্মুখী দ্বন্দ্বে সরকার সুবিধা নিতে মরিয়া। যা দেশকে ভয়ংকর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশকে উত্তর কোরিয়া বানানোর পায়তারা করছে।

শনিবার রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে সামনে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

মজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার আরেকটি প্রহসনের নির্বাচন করতে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় পুলিশ সদস্যদের লেলিয়ে দিয়েছে। শুধু রাজনৈতিক কর্মী নয়, মানবাধিকার সংগঠক ও বিশিষ্ট নাগরিকদের হয়রানি করা হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গণতন্ত্র হত্যা করে মিথ্যা লুটপাটের উন্নয়ন নিয়ে ভুয়া লেখকদের দিয়ে দেশে-বিদেশে অসংখ্য মিথ্যা কলাম লিখিয়ে দেশের টাকা অপচয় করে ফ্যাসিবাদী সরকার ধরা পড়েছে। ড. মুহাম্মদ ইউনুসের মতো সম্মানিত ব্যক্তিকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তা পৃথিবীতে বিরল।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারে সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com