• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশের মানুষের একটাই দাবি এই সরকারকে বিতাড়িত ও পতন করা : আমির খসরু

প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ৮:৩৬
আপডেট: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ৮:৩৬

9662254

বাংলাদেশের মানুষের একটাই দাবি এই সরকারকে বিতাড়িত ও পতন করা : আমির খসরু

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চোধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ তার মালিকানা, ভোটাধিকার, আইনের শাসন এবং জীবনের নিরাপত্তা ফিরে পেতে চায়। জনগণ স্পস্ট বার্তা দিয়েছে-অবৈধ ফ্যাসিস্ট, দখলদার, অনির্বাচিত ও নির্যাতনকারী সরকারকে বিদায় নিতে হবে। বাংলাদেশের মানুষের একটাই দাবি এই সরকারকে বিতাড়িত ও পতন করা।

আজ মঙ্গলবার বিকালে স্টেশন রোডে জামালপুর জেলা বিএনপি আয়োজিত সিটি হাউসের তৃতীয় তলায় বিএনপি ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ব্যাখ্যা বিশ্লেষণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।

তিনি আরো বলেন, এই বার আর ভোট চুরি করতে দেয়া যাবে না। ভোট চোরদের হাতেনাতে ধরতে হবে। ভোট চোরদের ধরে নিজের ভোটাধিকার প্রয়োগ করে দেশের মানুষের জন্য নির্বাচিত ও জবাবদিহিতা সরকার করতে হবে। বিএনপির এই ২৭ দফা আন্দোলনের একটি অংশ।

তিনি আরো বলেন, দেশকে গভীর গর্ত থেকে তুলে আনতে হলে ২৭ দফার বিকল্প নাই। দেশকে বাঁচাতে হলে জনগণের সাথে কিছু ওয়াদা দিতে হবে। সেটাই করেছেন দেশনায়ক তারেক রহমান। রাস্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ঘোষণা দিয়ে তারেক রহমানের নেতৃত্বের যোগ্যতা অনেক উপরে স্থান পেয়েছে। আজকে বিএনপির ২৭ দফার রুপরেখা বাস্তবায়ন না হলে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব হবে না।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, কেন্দ্রিয় বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু, সিরাজুল হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন।

তিনি বলেন, বাংলাদেশ এখন ফ্যাসিস্ট হয়ে গেছে। এই গভীর সংকট থেকে দেশ আজ কি ভাবে বের হবে সেই প্রেক্ষাপটে আজকে রাস্ট্র কাঠামো মেরামতের রুপরেখা দেয়া হয়েছে। আজকে বাংলাদেশে দুবৃর্ত্ততায়নের রাজনীতি শুরু হয়ে গেছে। আজকে দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। এটা তারাই করছে। বর্তমান পরিস্থিতিতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের যে রুপরেখা দিয়েছে তা সময়োপযোগী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com