• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশের রাজনীতিতে প্রথম ট্রান্সজেন্ডার ছাত্রনেতা শিশির বিন্দু

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ১১:০৩
আপডেট: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ১১:০৩

96636963

বাংলাদেশের রাজনীতিতে প্রথম ট্রান্সজেন্ডার ছাত্রনেতা শিশির বিন্দু

বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো ছাত্রনেতা নির্বাচিত হয়েছেন ট্রান্সজেন্ডার শিশির বিন্দু। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা সংসদের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন শিশির বিন্দু। তিনি একজন ট্রান্সজেন্ডার নারী। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ শিশিরকে বিশেষভাবে অভিন্দন জানিয়েছে।

জানা যায়, রাজবাড়ীর সদর উপজেলায় সোনাকান্দর ঘাট এলাকায় বেড়ে ওঠা শিশির বিন্দুর। ১৯৯৪ সালে হান্নান শেখ ও মা মিনি বেগমের প্রথম সন্তান তিনি। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বড় সন্তান শিশির। জন্মের পর দরিদ্র পরিবারে লড়াই-সংগ্রাম করে বড় হওয়া বিন্দুর। বর্তমানে শিশির বিন্দু সরকারি রাজেন্দ্র কলেজের ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী। ২০২২ সালের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য পদে থেকে কাজ শুরু করেন শিশির। গত বুধবার দুপুরে “এসো ভাঙনকে ভাঙ্গি, সৃষ্টিকে গড়ি সুন্দরের কানে কানে বলি এ দ্রোহ আমার”- স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা সংসদের ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কওসার আহমেদ রিপনকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে স্থান পেয়ে আলোচনায় আসেন ট্রান্সজেন্ডার শিশির বিন্দু। শিশির বিন্দুর কমিটিতে আসা নিয়ে ফেসবুকে পোস্ট করেন বাংলাদেশের কমিউনিস্ট পর্টির (সিপিপির) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাস সেলিম। তিনি সেখানে লেখেন, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো ছাত্র ইউনিয়নের হাত ধরে। দেশের রাজনীতির ইতিহাসে প্রথম যুক্ত হলো কোনো ট্রান্সজেন্ডার ছাত্রনেতা। বাংলাদেশের ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলার সহ-সভাপতি হয়েছেন ট্রান্সজেন্ডার শিশির বিন্দু। তাকে অভিনন্দন জানান সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি। এক বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন বলছে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভাষা আন্দোলনের অগ্নি গর্ভ থেকে জন্ম নিয়ে দেশের সকল ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ট্রান্সজেন্ডার অধিকারসহ গণতান্ত্রিক বিভিন্ন সংগ্রামে নতুন নতুন ইতিহাস রচনা করেছে। শিশির বিন্দুকে রাজবাড়ী জেলার সহ-সভাপতি নির্বাচিত করা প্রগতিশীল ছাত্র আন্দোলনের নতুন অধ্যায়।

এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শিশির তার নিজ যোগ্যতাতেই নেতৃত্বের পর্যায়ে উঠে এসেছেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই সব প্রকার লৈঙ্গিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে। ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি পদে আসা প্রসঙ্গে শিশির বিন্দু বলেন, ছাত্রদের অধিকার নিয়ে সত্যিকার অর্থেই কাজ করে ছাত্র ইউনিয়ন। সেখানে সভাপতির দায়িত্ব পালন করেন কাওসার আহমেদ রিপন। তার অনুপ্রেরণা আর সাহসের জন্য রাজনীতিতে আসা। আমি ছাত্র রাজনীতিতে এসেছি কয়েক বছর আগে। গত কমিটিতে ছাত্র ইউনিয়নের সদস্য ছিলাম। এবার সহ-সভাপতি হয়েছি। আমি ছাত্র রাজনীতি করব। এই পর্যায় শেষ করে মূল দলে কাজ করব। ছাত্র ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি কাওসার আহমেদ রিপন বলেন, শিশির বিন্দু অধিকার আদায়ে কাজ করা একজন মানুষ। সে ছাত্র ইউনিয়নের কর্মকান্ড সম্পর্কে জেনে বুঝে আমাদের সাথে কাজ করে। গত বছর কোঅপট সদস্য হিসাবে তাকে কমিটিতে অন্তভুক্ত করা হয়। এরপর এবারের সম্মেলনে তাকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। সে প্রগতিশীল ছাত্র আন্দোলনের জন্য আদর্শ হয়ে থাকবে।

রিপন আরও বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসের প্রথম কোনো ট্রান্সজেন্ডার ছাত্র রাজনীতিতে এসেছে। আমরা রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। যেকোনো অধিকার, সংগ্রামে সে আমাদের আগেও পাশে ছিল, এখনো পাশে থাকবে। তাকে সঙ্গে নিয়ে আমরা সমাজের ট্রান্সজেন্ডারদের অধিকার ও দাবি আদায় নিয়ে কাজ করব। আমাদের কেন্দ্রীয় কমিটি থেকেও নির্দেশনা রয়েছে শিশির বিন্দুর প্রতি বিশেষভাবে নজর রাখতে। আগামীতে শিশুর বিন্দু ছাত্র ইউনিয়নের ব্যানার থেকে যেকোনো লড়াই-সংগ্রামে নেতৃত্ব দেবে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও সাংবাদিক লিটন চক্রবর্তী বলেন, ছাত্র ইউনিয়ন সব সময় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে। সেখানে বিন্দু নামে একজন রূপান্তরকামী ছাত্র রাজনীতিতে এসেছে। ছাত্র ইউনিয়ন তাকে সেই সুযোগ করে দিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছে। আমি শিশুর বিন্দুর মঙ্গল কামনা করি। তার হাত ধরেই সমাজের অবহেলিত নারীরা জেগে উঠুক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com