• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশে সব অধিকারের স্বাধীনতা গুম করেছে আ’লীগ সরকার : প্রিন্স

প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ১০:৫৬
আপডেট: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ১০:৫৬

9666325877 1

বাংলাদেশে সব অধিকারের স্বাধীনতা গুম করেছে আ’লীগ সরকার : প্রিন্স

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বাংলাদেশে সব অধিকারের স্বাধীনতা গুম করেছে আওয়ামী লীগ সরকার। সরকারের ব্যর্থতায় মানুষ নিদারুণ কষ্টে থাকলেও তা প্রকাশ করার অধিকার, এমনকি মুক্তবুদ্ধি চর্চার অধিকারও খর্ব করা হয়েছে। মানুষের ক্ষুধা, দুর্ভোগ, দুর্দশার সত্য কথা লিখতে গিয়ে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার এবং সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দেশে ভয়াবহ দুঃশাসনেরই বহিঃপ্রকাশ।’ তিনি প্রথম আলোর সম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান।

আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণকালে এসব কথা বলেন প্রিন্স।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সরকারের দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনা ও ভুল নীতির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে। কিন্তু গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে সরকার নেই। সরকারের লোকজন ব্যস্ত দুর্নীতি, লুটপাট, মিথ্যাচারে। সরকার তার ব্যর্থতা, দুর্নীতি, লুটপাট ও দুঃশাসন আড়াল করতে নির্যাতন-নিপীড়নের স্টিমরোলার চালাচ্ছে। তাদের এই নির্মম নির্যাতন থেকে রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, নোবেল বিজয়ী থেকে শুরু করে নিরীহ মানুষ কেউ রেহাই পাচ্ছে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিবৃতির সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত এ দপ্তর সম্পাদক বলেন, ‘কাদের সাহেবরা নিজেদের ব্যর্থতা আড়াল করতে মিথ্যাচার করছেন। উন্নয়নের নামে আওয়ামী লীগ বহুমাত্রিক দুর্নীতি, লুটপাটে লিপ্ত।’ তিনি সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আওয়ামী সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে অধিকতর শক্তি নিয়ে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সবার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকারের স্বাধীনতা গুমকারী সরকারের পতন ঘটিয়ে জনগণের শাসন কায়েম করতে হবে।’

শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ইফতার বিতরণকালে বক্তব্য দেন
এ সময় ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য আরফান আলী, ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, হালুয়াঘাট উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, বিএনপি নেতা বদরুল আহসান খান, মওলানা মাহবুবুর রহমান, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন সেলিম, বজলুর রহমান, আলী আজম দিপু, যুবদল নেতা আবদুল মোতালেব, কৃষক দল নেতা আবদুল হামিদ, মোশাররফ হোসেন, হারুন অর রশীদ, আল আমিন, আবদুল্লাহ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com