• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশে ৫৩ বছরের ইতিহাসে প্রথম আত্মস্বীকৃত খুনি শেখ মুজিব-কবি আবদুল হাই শিকদার

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪ ৩:২৩
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪ ৩:২৩

6669985

বাংলাদেশে ৫৩ বছরের ইতিহাসে প্রথম আত্মস্বীকৃত খুনি শেখ মুজিব-কবি আবদুল হাই শিকদার

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,
জনতার আওয়াজ,লন্ডন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি,শাহরাস্তি থানা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক এবং জিয়া সাংস্কৃতিক একাডেমি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম বিলাসের আমন্ত্রণে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে গত সোমবার উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির নাহারা গ্রামে ফখরুল ইসলাম বিলাসের বাসভবনে বিশাল গনভোজন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা-বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক আবদুল হাই শিকদার।

সে সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ মোজাহের হোসেনের সভা প্রদানের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি আবদুল হাই শিকদার।

তিনি তাঁর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন,
বাংলাদেশের এ ৫৩ বছরের ইতিহাসে প্রথম আত্মস্বীকৃত খুনি শেখ মুজিব,সিরাজ সিকদারের মতো মহান এক বিপ্লবীর হত্যাকারী
শেখ মুজিব।আওয়ামীলীগের দূর্নীতির বিরুদ্বে রুখে দাঁড়িয়েছিলেন সিরাজ সিকদার,সে কারণেই তাঁকে হত্যা করা হয়,যার স্বীকারোক্তি পার্লামেন্টে দাঁড়িয়ে ওট্ট হাঁসিতে প্রকাশ করেছিলেন খুনি শেখ মুজিব।শেখ মুজিবের দেখানো লুটতরাজের রাষ্ট্র কায়েম করেছে শেখ হাসিনা,শেষ পয্যন্ত গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন।এছাড়া তিনি বিগত সরকারের নানা দুর্নীতির কথা তুলে ধরেন,এক পর্যায়ে বর্তমান সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করারও তাগিদ দেন।

শাহরাস্তি হাজিগঞ্জের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন,এ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক যে সমীকরণ তা সত্যিই প্রশংসনীয়।

তিনি বলেন,এজনপদে এসে ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বের প্রতি কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্বের আস্থা দেখে সত্যিই আমি মুগ্ধ।ইঞ্জিনিয়ার মমিনুল হক আপনাদেরকে দুঃসময়ে আগলে রেখেছেন।ঘাত প্রতিঘাত সহ্য করে মাঠে ছিলেন।তৎকালীন শাসকদের সঙ্গে নির্বাচনী মাঠে লড়াই করেছেন।আগামী দিনগুলোতে আপনাদের উচিত হবে তাকে রাজনৈতিক মর্যাদার স্বীকৃতি হিসেবে এমপি বানিয়ে মন্ত্রিত্বের জন্য দাবি করা।

সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি ফখরুল ইসলাম বিলাসের স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।তিনি বলেন,রাষ্ট্রে নানা সমীকরণের রাজনীতি চালু রয়েছে। বিএনপি কোন ষড়যন্ত্রের রাজনীতিতে পা দিবে না।সেজন্য তিনি সকল নেতাকর্মী সমর্থকদেরকে সক্রিয় থেকে অপরাজনীতি অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।তিনি এলাকার শান্তি শৃংখলা বোধ বজায় রাখা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।

ScreenHunter 14001 Oct. 31 08.49

এতে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মো: হুমায়ূন কবির বেপারী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও বাংলাদেশ চীন কালচারাল সেন্টারের সভাপতি।উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ রুপন পাটোয়ারী,
আবুল কালাম আতাহার, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন,সাবেক বিএনপি নেতা মো: আক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী,
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম,সাবেক উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান,যুবদলের নেতা মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ,পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম , সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন,উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জি: এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক,ওলামা দলের নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান,বিএনপি নেতা কাদের রাব্বানী,এনামুল গনি ।

এছাড়াও উপস্থিত ছিলেন-রায়শ্রী দক্ষিণ ইউপি’র বিএনপি নেতা আব্দুস সাত্তার,মাহবুব আলম,সুমন মেম্বার প্রমূখ।শাহরাস্তি উপজেলা ও সকল ইউপির,ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com