• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশ গরীব নয়, রাজনীতিবিদরা দুর্নীতিবাজ: কর্নেল অলি আহমদ

প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ১০:৩৭
আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ১০:৩৭

9685825

বাংলাদেশ গরীব নয়, রাজনীতিবিদরা দুর্নীতিবাজ: কর্নেল অলি আহমদ

চাঁদপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বাংলাদেশের রাজনীতিবিদরা দুর্নীতিবাজ বলে মন্তব্য করে বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম এলডিপির প্রেসিডেন্ট ড.কর্নেল অলি আহমদ (অব.) বলেন, বাংলাদেশ থেকে ১৩৪ বিলিয়ন ডলার পাচার না করা হলে বাংলাদেশ ধনী রাষ্ট্র হিসেবে বিবেচিত হত।

বীর মুক্তিযোদ্ধা অলি আহমদ বলেন, আমি মুক্তিযুদ্ধা হিসেবে বলে যাচ্ছি এরা প্রথমে নমিনেশন চায়, তারপর পাস করে তাদের বাড়ির প্রয়োজন, গাড়ি প্রয়োজন, তারপর তারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে দেশটাকে গরিব বানিয়ে ফেলে।

শনিবার (১৮ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের যদি সত্যিকার অর্থে পরিবর্তন আনতে চান, তাহলে আগে আপনাদের পরিবর্তন হতে হবে, আপনারা মার্কা দেখে নয় যে আপনাদের সুখে থেকে পাশে থাকবে যাকে সব সময় পাশে পাবেন এবং প্রার্থীর যোগ্যতা থেকে প্রার্থীকে ভোট দিবেন। ধর্মীয় অনুশোচনা মেনে চলবেন।

আমি এদেশে কয়েকবার এমপি-মন্ত্রী হয়েছে আমি যদি চেষ্টা করতাম আমিও হাজার কোটি টাকার মালিক হতে পারতাম। কিন্তু আমি সেটা চাইনি আমি চেয়েছি আল্লাহর পথে নবী রাসুলের দেখানো পথে চলতে।

সুতরাং নামাজ পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ হারামীদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত রাখে, হারামি কার যারা বাংলাদেশকে লুণ্ঠন করেছে আপনার ছেলে মেয়েদের গুলি করে হত্যা করেছে ভারতের দাসত্ব করেছে দোয়া করবেন আল্লাহ যেন তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে।

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের পানির সঠিক হিস্যা দিচ্ছেনা বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির নেতৃত্বে সরকার গঠন হয় তাহলে আমরা সঠিক হিস্যা নিশ্চিত করব। সীমন্ত হত্যা বন্ধ করব ফেলানীর মত আর সীমান্ত হত্যা হতে দিব না।

মতলব উত্তর উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধান এর সভাপতিত্বে, মতলব উত্তর উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মহিব-উল্লাহ খোকন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী এলডিপির যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব, এলডিপির গনতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপিকা তারিনা খাতুন, এলডিপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাড, মফিজুল ইসলাম নিলু, আমান ছোবান, শ্রমিক দলের আহবায়ক এসএল আল মামুন, ছাত্র দলের কেন্দ্রিয় কমিটির সহ-সাধারন সম্পাদক কাজী কামরুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি ফয়েজ সরকার প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com