• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলার মাটিতে হাসিনার বিচার হ‌বে: সাইদুর রহমান

প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ৩:৫৮
আপডেট: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ৩:৫৮

985896 1

বাংলার মাটিতে হাসিনার বিচার হ‌বে: সাইদুর রহমান

নিউজ ডেস্ক
বাংলার মাটিতে হাসিনার সকল গুম খুনের বিচার হবে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মুহাম্মদ সাইদুর রহমান।

র‌বিবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে। ‘গুম-খুন, সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ এবং বাংলাদেশ ইয়ূথ ফোরাম এর সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী ও জিয়া নাগরিক সংসদের সাধারণ সম্পাদক আসাদুল হক জোয়ারদার (ওয়াহিদুল)’র মুক্তির দাবিতে’ সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের উদ্যোগে মানববন্ধনে তি‌নি এসব কথা ব‌লেন।

সাইদুর রহমান বলেন, ২০০৯ সাল থেকে শেখ হাসিনা ক্ষমতায় এসে পিলখানা হত্যাকান্ড শাপলা চত্ত্বরের হত্যাকান্ড সহ আরো হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ইলিয়াস আলী সহ হাজার-হাজার মানুষকে গুম করেছে। তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ লক্ষ-লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, দেশের বিরোধী রাজনীতির প্রায় ৫৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ফরমায়েশি সাজা দিয়ে কারাবন্দী করে রেখেছে। বাংলার মাটিতে হাসিনার সকল গুম খুনের বিচার হবে।

এম নাজমুল হাসান বলেন এই রক্ত পিপাসু হাসিনা সরকার মানুষ হত্যা করে মিথ্যা মামলা দিয়ে ক্ষমতাকে দীর্ঘয়িত করতে চায় হাসিনার এই স্বপ্ন বাস্তবায়ন হবেনা।

আরো বক্তব্য রাখেন এডভোকেট মাইনুদ্দীন মজুমদার, অধ্যক্ষ নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ সহ জোটের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com