• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাইরের কে কাউন্সিল ডাকল, তাতে আমাদের কী: চুন্নু

প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২৬
আপডেট: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২৬

96666859

বাইরের কে কাউন্সিল ডাকল, তাতে আমাদের কী: চুন্নু

জনতার আওয়াজ ডেস্ক

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা এখনো কোনো কাউন্সিল ডাকিনি। বাইরের কে কাউন্সিল ডাকল, না ডাকল তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, জাতীয় পার্টির চার-পাঁচটা গ্রুপ আছে। মঞ্জু গ্রুপ, কাঁঠাল গ্রুপ, সাইকেল মার্কা, জাতীয় পার্টি মোম মার্কা। নতুন একটা হতেই পারে। সবারই স্বাধীনতা আছে। কেউ যদি জাতীয় পার্টির নাম ব্র্যাকেট বন্দি করতে চায় করবে। তবে জিএম কাদেরের নেতৃত্বে যে দল আছে, যার রেজিস্ট্রেশন নম্বর ১২, এটা ঠিক আছে। আমরা বলেছি সময় হলে আমাদের সম্মেলন করব।

রওশন এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলার যোগদানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির মহাসচিব রোববার এসব কথা বলেন।

দলটির বনানীর চেয়ারম্যান কার্যালয়ে মুজিবুল হক চুন্নু আরও বলেন, কাজী ফিরোজ রশীদ সাহেবকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছে। সৈয়দ আবু হোসেন বাবলাকে অব্যাহতি দেওয়া হয়নি। তিনি যদি মূল দলের সঙ্গে না থাকতে চান, অন্য কোথাও যেতে চান, তাহলে পদত্যাগ করা দরকার ছিল। সেটা উনি কেন করেননি, আমার জানা নেই। কিন্তু উনি যেহেতু অন্য একটা দলে যাওয়ার চিন্তা করেছেন, বক্তব্য দিয়েছেন, এটা দলীয় শৃঙ্খলা বিরোধী। এ বিষয়ে নিশ্চয়ই চেয়ারম্যান তার সিদ্ধান্ত জানাবেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, পার্টি ছেড়ে অনেকের চলে যাওয়ার সঙ্গে মূল্যায়নের কিছু নেই। একটা দল থেকে অনেকেই চলে যেতে পারেন। এতে ভালো হতে পারে, মন্দও হতে পারে। এক সময় বিএনপি ছেড়েও অনেকে চলে গেছেন। খালেদা জিয়া হাউজ ওয়াইফ ছিলেন, অনেকে ভেবেছেন দল টিকবে না। কিন্তু বিএনপি টিকে গেছে। এখন আমার মতো সিনিয়র নেতারা চলে গেলেই দল টিকবে না, এমনটা এখনই বলা যাচ্ছে না। ভবিষ্যতে দেখা যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com