• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাজেট আ.লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার: মঈন খান

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ৬:২১
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ৬:২১

95869

বাজেট আ.লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার: মঈন খান

জনতার আওয়াজ ডেস্ক

পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে দেশের দারিদ্র্য মানুষকে শোষণের জন্যে আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (৬ জুন) আগামী বছরের বাজেট নিয়ে ড.মঈন খানের কাছে তার মতামত জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘একটি মৌলিক বিষয় হচ্ছে, আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে গায়ের জোরে সরকারের ক্ষমতা দখল করে আছে। কাজেই এদেশের ১৮ কোটি মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণে জনপ্রতিনিত্ববিহীন এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই এবং এটাই হচ্ছে আজকের দিনে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য।’

তিনি বলেন, ‘এক কথায় বলতে গেলে, এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এ দেশের দরিদ্র্য মানুষকে শোষণের জন্যে আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। এই কল্পনার ফানুস – একদিকে দেশের বর্তমান ধ্বংসপ্রায় দুর্নীতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহ নিয়ে এবং অন্যদিকে দেশের গণমানুষের চলমান ত্রাহি ত্রাহি অর্থনৈতিক বাস্তবতার সাথে এক নিষ্ঠুর খেলা মাত্র। ফলশ্রুতিতে দেশের ভহিষ্যৎ চিন্তায় এ বাজেট দেয়া না দেয়ার কোনোরকম সম্পর্ক তো নেই-ই, বরঞ্চ এই অলিগার্কিক রাষ্ট্রব্যবস্থায় সরকারের নির্বাচন নাটকের পরে আগামী বছরের এই বাজেট সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরো একটি করুণ ও হৃদয়বিদারক প্রতারণার কথাই মনে করিয়ে দেয়।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com