• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাতিল মাল আ.লীগকে কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না: নুর

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১২:৪৩
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১২:৪৩

9654789

বাতিল মাল আ.লীগকে কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না: নুর

জনতার আওয়াজ ডেস্ক
বাতিল মাল আওয়ামী লীগকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৫০ রাজনৈতিক দল রয়েছে। এর মধ্যে একটি দল না থাকলে দেশের কিছুই হবে না।

রবিবার (২৩ মার্চ) বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা গঅণধিকার পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান সফল করতে রাজনৈতিক, সামাজিক, ছাত্রদের পাশাপাশি প্রশাসনের বড় একটি অংশ শেষ দিকে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছিল। ঐতিহাসিকভাবে ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থানে সেনাবাহিনী জনগণের কাতারে এসে দাঁড়িয়েছিল। কাজেই সেনাবাহিনী, পুলিশ বা কোনও প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না। এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আমার-আপনার ভ্যাট-ট্যাক্সের টাকায় চলে। যারাই সরকার গঠন করে, রাষ্ট্র চালাতে এই প্রতিষ্ঠানগুলোকে লাগবে। যারা এসব প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। তাদের বিচার দাবিতে আমরা আওয়াজ তুলবো। কারণ প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-তরুণদের ভূমিকা ছিল। তারা নিজের জীবনকে তুচ্ছ করে বন্দুকের সামনে দাঁড়িয়েছিল। তবে গত ১৬ বছর রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ শেখ হাসিনার সঙ্গে আপস করেনি। তাদের এই আপসহীনতাই প্রেক্ষাপট তৈরি করেছে- এটি আমাদের ভুলে গেলে চলবে না। এককভাবে কেউ কিছু করতে পারে না। গণতন্ত্র ও ভোটাধিকার না থাকলে আবারও নতুন কোনও ফ্যাসিবাদ আমাদের ওপর চেপে বসতে পারে। তাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপদান কিংবা গণতন্ত্রের পথে যাত্রা এটি রাষ্ট্র সংস্কারেরই অংশ।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যা সেলিম, জেলা জামায়াতে ইসলামী, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com