• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপিকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিবে যুবলীগ: নিখিল

প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ৬:২৪
আপডেট: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ৬:২৪

96663698 1

বিএনপিকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিবে যুবলীগ: নিখিল

বিএনপি-জামায়াত যদি আবার ২০১৩-১৪ সালের মতো তাণ্ডব চালানোর চেষ্টা করে তাহলে বিএনপি-জামায়াতকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিবে যুবলীগ বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ্ পার্কে দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে মহানগর দক্ষিণ যুবলীগের আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিএনপি জামাত যদি সাধারণ জনগণের ওপর হামলা করে, মানুষ হত্যা করে তাহলে তাদের সেই হাত ভেঙ্গে চুরমার করে দেয়া হবে। শুধু ঢাকা শহর নয়, সারাদেশেই যুবলীগ এর জবাব দিবে।’

নিখিল বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর সারা বিশ্ব বিপদগ্রস্থ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। সারা পৃথিবীর মানুষ বুঝে কিন্তু বিএনপি-জামায়াত শক্তি তা বুঝে না। তারা এই ইস্যুটিকে সামনে এনে বর্তমান সরকারের পতন চায়। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পতন চেয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। ২০১৪-১৫ সালেও এইরকম দাবি তুলে তারা দেশে হরতাল অবরোধ ডাকে। সেসময় বিএনপি জামায়াত দেশের ১৬৫ জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ভালো আছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত দেশের শত্রু। তারা স্বাধীনতার শত্রু। একাত্তরে তারা এদেশের স্বাধীনতা চায়নি। জিয়াউর রহমান সেই পরাজিত শক্তিকে, স্বাধীনতার শত্রু জামায়াতকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। বেগম খালেদা জিয়া আমাদের মা-বোনদের পাকিস্তানিদের ক্যাম্পে তুলে দিয়েছিলেন। মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিলেন। তাদের গাড়িতে এই স্বাধীন দেশের জাতীয় পতাকা উড়েছিল। এরা যখনই আবার ক্ষমতায় আসবে তখনই বাংলাদেশের মানুষ প্রশ্নবিদ্ধ হবে, জঙ্গি হামলার শিকার হবে। বাংলাদেশের মানুষ বিপথগামী হবে। অতএব তাদেরকে ক্ষমতায় আসতে দেয়া যাবেনা।’

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য- হাবিবুর রহমান পবন, যুগ্ম সাধারণ সম্পাদক- মো. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু, এডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এডভোকেট মো. হেমায়েত উদ্দিন মোল্লা, দপ্তর সম্পাদক- মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, উপ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক- মোল্লা রওশন জামির রানা, উপ- মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. গোলাম কিবরিয়া শামীম, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য।

এছাড়াও ‍সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, আবু সাইদ মোল্লা, আলী আকবর বাবুল, মুরসালিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান, উপ শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, উপ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহজালাল রিপন, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন ফালান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com