• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির আরও দুই নেতা বহিষ্কার

প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৬:৩২
আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৬:৩২

9633320

বিএনপির আরও দুই নেতা বহিষ্কার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুই নেতা হলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. আতাউর রহমান আতা এবং ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম ফিরোজ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে রুহুল কবির রিজভী জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. আতাউর রহমান আতা এবং ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম ফিরোজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একইসাথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম ফিরোজকে স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com