বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২ টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশে ইতোমধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত হয়েছেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা মোতায়েন করা হয়েছে।












