• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির মুখে মানবাধিকারের কথা শোভা পায় না: কাদের

প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ১০:৪২
আপডেট: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ১০:৪২

96969

বিএনপির মুখে মানবাধিকারের কথা শোভা পায় না: কাদের

নিউজ ডেস্ক
বিএনপির মুখে মানবাধিকারের কথা শোভা পায় না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই দেশে মানবাধিকার লঙ্ঘনে বিএনপি যে ঘৃণ্য, জঘন্য, নিকৃষ্টতম নজির স্থাপন করেছে তা বিশ্বের কোথাও নেই। মানবাধিকার লঙ্ঘনে বিশ্বের সব রেকর্ড তারা ভেঙে ফেলেছে। এ কথা আমরা স্পষ্টভাবে বলতে চাই। গতকাল বিকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান, বেগম জিয়ার আমলে দেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তাতে ওদের লজ্জাও করে না। আজকেও তারা বলে আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনে প্রথম। অথচ ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতায় থাকতে তারা আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে।

তিনি বলেন, এ দেশে স্বাধীনতার পর ১৫ই আগস্টের ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল। এই নৃশংসতা সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এই হত্যার বিচার পর্যন্ত হয়নি। জেলের ভেতরে চার নেতাকে হত্যা করা হয়েছে।

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শেষ করে দিতে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। জিয়াউর রহমানের পর খালেদা জিয়াও গুম খুনের রাজনীতি করেন। দেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ্য উদাহরণ সৃষ্টি করেছে। তারা মানবাধিকার লঙ্ঘনে রেকর্ড ভেঙেছে। বিএনপির অবরোধ কর্মসূচির বিষয়ে তিনি বলেন, গতানুগতিক কর্মসূচি অবরোধ হরতাল বিএনপির ব্যর্থ আন্দোলনের ফল। মানবাধিকার লঙ্ঘনকারীরা মানবাধিকারের বিষয়ে সোচ্চার। তাদের কথা শুনলে মনে হয় বিশ্ব মোড়লের সোল এজেন্ট।
সিলেটে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু হবে সিলেট থেকে, সম্ভাব্য তারিখ ২০শে ডিসেম্বর। শরিক দলের সঙ্গে আসন বণ্টনের বিষয়ে তিনি বলেন, ১৭ই ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে। সময় যখন আছে তখন অস্থির হওয়ার দরকার নেই। এই সময়ের ভেতরে যোজন-বিয়োজন কিংবা প্রয়োজনে শেয়ারিং করবো। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com