• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির সঙ্গে থাকা ৩৫ দলের মহাসমাবেশও শুক্রবার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৯:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৯:৩৪

Capture 97

বিএনপির সঙ্গে থাকা ৩৫ দলের মহাসমাবেশও শুক্রবার

বিএনপির কর্মসূচি পরিবর্তনের পর যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য ৩৫টি রাজনৈতিক দলও তাদের মহাসমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করবে বলে ঘোষণা দিয়েছে।

বুধবার রাতে সংগঠনগুলোর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।এসব রাজনৈতিক দল ও জোটের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি পূর্বপান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপি কার্যালয়ের সামনে, গণতন্ত্র মঞ্চ প্রেসক্লাব এলাকায়, ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংঙ্কির সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয়নগর আলরাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে।

তাছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ লেবার পার্টিও বিজনয়নগর পানির ট্যাংঙ্কির সামনে, গণঅধিকার পরিষদ বিজয়নগর কালভার্ট রোডে, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করবে।

এদিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি।

বুধবার রাতে মহাসমাবেশের অনুমতি চেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com