• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির হারানোর কিছু নেই : আমিনুল হক

প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ১২:৩৬
আপডেট: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ১২:৩৬

9748596 3

বিএনপির হারানোর কিছু নেই : আমিনুল হক

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। লাখ লাখ নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মী আজ জেলে রয়েছে। তারপরও বিএনপি মামলা-হামলা ও নির্যাতনে ভয় করে না। বিএনপির হারানোর কিছু নেই, নির্যাতন-নিপীড়ন বিএনপির সয়ে গেছে।

সোমবার (২০ মে) দুপুরে ঢাকা মহানগর উত্তরের অধীন বিভিন্ন থানা বিএনপির কারাবন্দি নেতাদের স্বজনদের খোঁজ নিতে তাদের বাসায় গিয়ে উপস্থিত নেতৃবৃন্দের মাঝে এসব কথা বলেন আমিনুল।

তিনি বলেন, দেশের টাকা যারা লুটপাট করে পাচার করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, জনগণ তাদের ক্ষমা করবে না। জনগণ জবরদখলবাজ এই সরকারকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামাবে। একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলায় সাজার মাধ্যমে ঢাকা মহানগরীসহ সারা দেশের হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় দিনের পর দিন আটকে রাখা হচ্ছে। আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই তারা এসব অপকর্ম করছেন।

তিনি বলেন, দেশে কোনো আইনের শাসন নেই। দেশে দুর্নীতি, লুটপাট ও অপশাসন চলছে। সরকারদলীয় লোকজন জনগণের টাকা লুটপাট করে, সেই টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করছেন। পক্ষান্তরে জনগণ অসহায় জীবনযাপন করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, আজকে মানুষ বেঁচে থাকার অধিকার চায়, নিজের মৌলিক অধিকার চায়, নিরাপত্তা চায়, ভোট ও ভাতের অধিকার ফেরত চায়।

এদিন তিনি বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি খোকন, ঈমান হোসেন নূর; ১৯ নম্বর ওয়ার্ড জামাই বাজার ইউনিটের সহসভাপতি শাহজাহান বাবুর্চি, গুলশান থানার ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন নূরু, সহসভাপতি মেহেদী হাসান বাপ্পি, গুলশান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এসএ মামুন, গুলশান থানা বিএনপি নেতা রফিক মোড়লের বাসায় যান।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, মহানগর সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা এবিএমএ রাজ্জাক, শফিকুল ইসলাম শাহীন, গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান, ইউসুফ হোসেন মানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com