• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির ১২ নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার

প্রকাশ: বুধবার, ১৪ জুন, ২০২৩ ৩:৩৪
আপডেট: বুধবার, ১৪ জুন, ২০২৩ ৩:৩৪

bnp 5

বিএনপির ১২ নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার

ডেস্ক নিউজ

দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে পৌর নির্বাচনে প্রার্থী হওয়ায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার বিভিন্ন পর্যায়ের ১২ নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য বগুড়া জেলাধীন তালোড়া পৌরসভার প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য গত ৯ জুন নিম্নে বর্ণিত ব্যক্তিদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। কিন্তু তারা কারণ দর্শানোর নোটিশে কোনো জবাব দেননি। তাই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বগুড়া জেলাধীন তালোড়া পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় তাদের আজীবন দল থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কার হওয়া নেতারা হলেন- তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আবদুল জলিল খন্দকার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন সরকার, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ও পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক সৈয়দ রাজা, সহসভাপতি আবদুল মান্নান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হারুন তরফদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, পৌর বিএনপির সহ-কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, শ্রমিক দলের পৌর শাখার সভাপতি আবদুল জলিল প্রামাণিক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইসরাফিক ইসলাম, পৌর বিএনপির সহস্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক হাসেম আলী প্রামাণিক, পৌর বিএনপির সদস্য মারুফ হোসেন ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পৌর বিএনপির সহমহিলাবিষয়ক সম্পাদক সোনিয়া রাজভর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com