• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি ইশতেহারের মধ্য দিয়ে গণভোট ও সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে: এনসিপি

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪২
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪২

96333325 1

বিএনপি ইশতেহারের মধ্য দিয়ে গণভোট ও সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে: এনসিপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি ইশতেহারের মধ্য দিয়ে গণভোট ও জন-আকাঙ্ক্ষার সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া কমিটির প্রধান মাহাবুব আলম আজকের পত্রিকাকে এ কথা জানান।

মাহাবুব আলম বলেন, ‘বিএনপি এই ইশতেহারের মধ্য দিয়ে গণভোট ও জন-আকাঙ্ক্ষার সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ওনারা একটি অকার্যকর উচ্চকক্ষ গঠন করতে চান। যেখানে জুলাই সনদে স্পষ্ট এবং গণভোটে স্পষ্টভাবে উল্লেখ আছে, দলগুলোর ভোটের সংখ্যানুপাতিক হারের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বণ্টন হবে, সেখানে ওনারা বলছেন নিম্নকক্ষের প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষের আসন বণ্টন হবে। যা এই গণভোটের বিরুদ্ধে স্পষ্টতই অবস্থান বলে মনে হচ্ছে। এ ছাড়া ওনারা উচ্চকক্ষের ক্ষমতা একদম সীমিত করে দিচ্ছেন—উচ্চকক্ষ সংবিধান সংশোধনী, অর্থবিল, আস্থা ভোটে কোনো ভূমিকা রাখতে পারবে না। তাহলে এই উচ্চকক্ষ কী কাজে আসবে!’

বিএনপির ফ্যামিলি কার্ডের বিষয়ে মাহাবুব আলম বলেন, ‘ইশতেহারে যে ফ্যামিলি কার্ডের কথা বলা আছে, এই ফ্যামিলি কার্ড টিসিবি ২০২২ সাল থেকেই বিতরণ করছে। ওনারা ২০২৬ সালে ইশতেহারে এটি অন্তর্ভুক্ত করে জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করবার চেষ্টা করছেন।’

এনসিপির এই নেতা বলেন, ‘ইশতেহারে চতুর্থ অধ্যায়ে উল্লেখ করেছেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করবেন, অথচ চট্টগ্রাম আমাদের বাণিজ্যিক রাজধানী হিসেবেই আছে। এভাবে অসংখ্য মিথ্যা ও ভাঁওতাবাজির আশ্রয় নেওয়া হয়েছে এই ইশতেহারে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com