• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি ও গণঅধিকার পরিষদ থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান

প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১:২৫
আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১:২৫

9633326521

বিএনপি ও গণঅধিকার পরিষদ থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ছবি প্রতিনিধি
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এনসিপিতে যোগদান করেন। ছবি: যুগান্তর

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদ ছেড়ে দল দুটির শতাধিক সমর্থক জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে কেজির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে এ যোগদান অনুষ্ঠান হয়। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের হাত ধরে বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী এলাকা থেকে যোগদান করার পর তাদেরকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

মাহিন সরকার বলেন, গণঅধিকার পরিষদ ও বিএনপির ‘শতাধিক নেতাকর্মীরা’ আজ এনসিপিতে যোগদান করেছেন। তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি । এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রত্যেক নতুন সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব এসএম সাঈদ মোস্তাফিজ বলেন, বিএনপির ‘তৃণমূলের নেতাকর্মীরা’ গত ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে, গুম-খুনের শিকার হয়েছে। এখন সুসময়ে এসে তারা দেখতে পাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। তারা কিন্তু কষ্ট পাচ্ছে৷ এরই ফলাফল হিসেবে তারা এনসিপিতে যোগদান করেছে।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা যুবশক্তির সদস্যসচিব মুছা হাসেমীসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com