• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি ছেড়ে কেউ এখন অন্য দলে যাবে না: গয়েশ্বর

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৫:০৭
আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৫:০৭

965852 4

বিএনপি ছেড়ে কেউ এখন অন্য দলে যাবে না: গয়েশ্বর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপি ছেড়ে কেউ এখন অন্য দলে যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কেরানীগঞ্জে আমার দল ছেড়ে কেউ অন্য দলে যায়নি। যারা নামসর্বস্ব দলে যোগ দিয়েছে, খোঁজ নিয়ে দেখেন তারা কারা। বিএনপি অনেক দুর্দিন পার করে এসেছে। এই অবস্থায় কেউ নামসর্বস্ব দলে যোগ দেবে, এটা সম্পূর্ণ স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই না।

তিনি বলেন, ‘আমার পরিবার পুড়েছে, দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি নেতা-কর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন। তবুও আমরা চাই, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিক- এটাই আমাদের সার্থকতা।’

নির্বাচনের ফল নিয়ে এখন ভাবছেন না জানিয়ে গয়েশ্বর বলেন, ‘এখন জয়-পরাজয় নিয়ে ভাবছি না। আমরা শুধু চাই, ভোটাররা যেন ভোট দিতে গিয়ে কোনো কষ্ট না পান। সেই পরিবেশ আবার ফিরে আসুক।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com