• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি দেশের জনগণের রাজনীতি করে : মঈন খান

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ৭:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ৭:৫৯

974441 1

বিএনপি দেশের জনগণের রাজনীতি করে : মঈন খান

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি রাজপ্রাসাদের রাজনীতি করে না। এদেশের জনগণের রাজনীতি করে। আমরা এদেশে জনগণের সরকার চাই। সেই সঙ্গে এদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ঢাকা মহানগর উত্তরের পল্লবীতে দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার। এদেশ থেকে লাখ লাখ টাকা পাচার করেছে তারা।

তিনি বলেন, এই পরিস্থিতির আলোকে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতেই আমাদের এই আন্দোলন।

এ সময় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য মো. ইউসুফ, শাহ আলম, এবিএমএ রাজ্জাক, আফতাব উদ্দিন জসিম, মাহাবুবুল আলম মন্টু, মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুক্কুর মাহমুদ, শেরেবাংলা নগর থানার যুগ্ম আহবায়ক শাহজালাল সিকদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও ভাষানটেকে যুবদল ঢাকা মহানগর উত্তর দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এ সময় মহানগর সদস্য সচিব আমিনুল হক উপস্থিত ছিলেন।

ভাটারার ১০০ ফিট রোডের নয়াবাড়িতে খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, মোহাম্মদ সেলিম মিয়া, ৪০ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, ৩৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মইনুল হোসেন মনা প্রমুখ উপস্থিত ছিলেন।

কল্যাণপুর বাসস্ট্যান্ডে মিজান টাওয়ারের সামনে খাবার বিতরণ করে মিরপুর থানা বিএনপি। গুলশান ও বনানীতে খাবার বিতরণ করা হয়। শাহ আলীর মাজারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com