• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশির নিন্দা মির্জা ফখরুলের

প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ৯:৫৩
আপডেট: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ৯:৫৩

9603 12

বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশির নিন্দা মির্জা ফখরুলের

চট্টগ্রাম, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারের দমন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত সোমবার সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে দেশব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি বানচাল করতে জনবিচ্ছিন্ন সরকার তার অনুগত আইনশৃঙ্খলা বাহিনীকে অপব্যবহার করে চট্টগ্রামে সমাবেশে আগত নেতাকর্মীসহ জনসাধারণের ওপর গুলি, লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপসহ গ্রেফতার ও নির্মম নির্যাতন করে। ব্যাপক তান্ডব চালিয়ে কর্মসূচি পন্ড করে দেয়।’

ফখরুল বলেন, ‘রাতে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা দায়ের করে। তাদের আটক করতে রাতের আধাঁরে তাদের বাড়িতে পুলিশ অভিযান চালায়, তাদের পরিবার পরিজনের সাথে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানি করে। হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে ঢাকায় আসার পথে কুমিল্লা থেকে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ নেতাকর্মীদের গ্রেপ্তার করে। এমনকি বৃহস্পতিবার জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা ও দোয়া অনুষ্ঠানে যোগাদানকারী নেতাকর্মীদের গ্রেপ্তার করে। সমগ্র চট্টগ্রাম মহানগরীতে পুলিশ আতঙ্ক এবং নির্যাতন চালাচ্ছে।

এ ছাড়া কিশোরগঞ্জের কুলিয়ারচর, ভৈরবসহ বিভিন্ন স্থানে পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। মির্জা ফখরুল অবিলম্বে গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও হয়রানি বন্ধের আহ্বান জানা


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com