• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি বরাবরই স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী: সালেহ শিবলী

প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৫:০২
আপডেট: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৫:০২

96587458 4

বিএনপি বরাবরই স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী: সালেহ শিবলী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরাবরই স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী।

বুধবার (২১ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নেতাদের সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সালেহ শিবলী বলেন, ‘গণমাধ্যমে উঠে আসা উচিত বিএনপি গণমানুষের জন্য যেসব কথা বলে সেগুলো। এক সংগঠন আরেক সংগঠনের বিরোধিতা করা এবং সেগুলোই যদি শুধু গণমাধ্যমে উঠে আসে, তাহলে হাততালি পাওয়া যাবে। কিন্তু গণমানুষের কোনও উপকার হবে না।’

বিএনপি বরাবরই স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী উল্লেখ করে শিবলী বলেন, ‘তারেক রহমান মনে করেন, তার পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যম সহায়ক ভূমিকা পালন করবে।’

এ সময় ডিআরইউর সভাপতি সালেহ আকন্দ বলেন, ‘শোক জানানো এবং সংগঠনের একটি কর্মসূচিতে দাওয়াত দিতে এসেছি। তিনি দীর্ঘ সময় দিয়েছেন আমাদের। তার নিজস্ব পরিকল্পনা নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। স্বাধীন গণমাধ্যম বিষয়েও আলাপ হয়েছে।’

এছাড়া ডিআরইউর অবকাঠামো নিয়ে কী করা যায় সে বিষয়েও কথা হয়েছে বলে জানান সালেহ আকন্দ। বলেন, ‘নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সাংবাদিক নিপীড়নমূলক আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান।’

স্বৈরাচারী সরকারের সময়ে প্রণীত আইনগুলো বাতিলে কাজ করবেন বলে প্রত্যাশা করছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com