• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি মহাসচিব মির্জা আলমগীর-এর নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ৩:৩০
আপডেট: শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ৩:৩০

96325 2

বিএনপি মহাসচিব মির্জা আলমগীর-এর নিন্দা ও প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফেনী জেলার সভাপতি জাকির হোসেন জসিমকে গতকাল সন্ধ্যায় ঢাকার কাকরাইল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার করার পর আটককৃত অবস্থায় তার ফেনী জেলার নিজ বাড়িতে হাজির করে পরিবার পরিজনের সামনে ভয়ভীতি প্রদর্শন করে পূর্ব পরিকল্পিভাবে বাসা থেকে বোমা ও অস্ত্র উদ্ধার দেখিয়ে মিথ্যা এবং বানোয়াট মামলায় কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান শাসকগোষ্ঠী অনাচার আর কুর্কীতিতে দেশকে ভরিয়ে দিয়েছে। ক্ষমতাসীনদের লুট, হরিলুট, টাকা পাচার, গুম, খুন আর মহা দুর্নীতির কাহিনী এখন মানুষের মুখে মুখে। দেশের মধ্যম আয় ও নি¤œ আয়ের মানুষ জীবনধারণের সকল অবলম্বন হারিয়ে ফেলেছে। দেশে অর্থনীতির প্রত্যেকটি সূচকই এখন নিন্মগামী। দেশের আর্থিক খাত লোপাট করাতে সরকার ক্রমাগতভাবে সহযোগিতা করে এসেছে। কারণ এই লুটপাটের হোতারা হচ্ছেন সকলেই সরকারের তল্পিবাহক।
মেগা প্রজেক্টগুলোর মেগা দুর্নীতিতে দেশকে এক অন্ধকার খাদের প্রান্তে টেনে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশকে দেউলিয়া করে দেয়া হয়েছে। দু:শাসন জারি রেখেই অবৈধ শাসকগোষ্ঠি ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর এই জন্য তারা বিরোধী দলকে দমন পীড়নের মাধ্যমে নিশ্চিহ্ন করার নীল নকশা বাস্তবায়ন করছে। নিজেদের টিকে থাকার জন্য ক্ষমতাসীনদের হাতিয়ারই হচ্ছে ষড়যন্ত্র ও চক্রান্ত। এরা জনগণকে নিজেদের শত্রুপক্ষ ভেবে তাদের সকল মানবাধিকার কেড়ে নিয়েছে। মত প্রকাশের স্বাধীনতা এখন আওয়ামী কারাগারে বন্দী। নাৎসিবাদী শাসনের বিষাক্ত ছোবলে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বাংলাদেশের বর্তমান নাৎসীবাদের রাজত্বে প্রত্যেকেই জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে আছে।”
বর্তমানে বিরোধী দলের অস্তিত্বই যেন সরকারের নিকট হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা সাজানোর জন্য পরিকল্পিত ঘটনা তৈরি করা ইত্যাদি অপকর্মই এখন সরকারের একমাত্র কর্মসূচি। আর এই কর্মসূচি বাস্তবায়ন করতে সরকার নির্লজ্জভাবে প্রশাসন ও পুলিশকে ব্যবহার করছে। তারই ধারাবাহিকতায় ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে মিথ্যা মামলা সাজিয়ে গ্রেফতার করা হয়েছে।
আমি জাকির হোসেন জসিম এর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে তার নি:শর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com