• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিকেলে জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫০
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫০

bnp 11

বিকেলে জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সরকারবিরোধী চলমান আন্দোলনে গতি আনার লক্ষ্যে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর ধারাবাহিকভাবে অন্য বিভাগের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির সঙ্গে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

শামসুদ্দিন দিদার জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রংপুর বিভাগের দল সমর্থিত স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন। এছাড়াও এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্যান্য নেতারাও উপস্থিত থাকবেন।

বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, দলীয় প্রতীক ধানের শীষে নির্বাচিতদের পাশাপাশি আগে দলের সমর্থনে নির্বাচিত স্থানীয় সরকারের বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করবে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে রংপুর বিভাগের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। আগামী ১৬ মার্চ পর্যন্ত বিভাগভিত্তিক এসব বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিটি বৈঠকে ২৫০ জনপ্রতিনিধির সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন তারেক রহমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com