• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট

প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ৭:১৩
আপডেট: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ৭:১৩

966369 18

বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। আজ সোমবার সকালে রাজধানীর আরামবাগ নটর ডেম কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফকিরাপুল মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবির পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার পুরো দেশকে নরকে পরিণত করেছে। সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট, চুরি-ডাকাতির ফলে জনগণ অতিষ্ঠ হয়ে উঠছে। সরকার দেশে বাকশালী কায়দায় আজীবন টিকে থাকার জন্য বিরোধী দল ও মতকে দমনপীড়ন করছে। সরকারের দুর্নীতির খেসারত দিতে হচ্ছে জনগণকে।

তিনি বলেন, বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে এবং সংসদ বিলুপ্ত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির অবিলম্বে মুক্তির দাবি জানান।

জোট নেতা মুহাম্মদ সাইদুর রহমান আরও বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করে লুটপাটকে বৈধ করার চেষ্টা করছে। বিদ্যুতের বর্ধিত দাম কমাতে হবে। ১০ দফা দাবি মেনে নিতে সরকারর প্রতি আহ্বান জানান।

জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার বলেন, ব্যর্থ ও দুর্নীতিবাজ সরকার দেশকে লুটেপুটে এবং বিদেশে দেশের সম্পদ পাচার করে দেশকে তলাবিহীন ঝুরিতে পরিণত করেছে। সরকার দেশে দুর্ভিক্ষের দোহাই দিয়ে জনগণকে পুনরায় শোষণ করার চেষ্টা করছে। অথচ পাচার করা টাকা আনার কোনো উদ্যোগ নিচ্ছে না। কাজেই জালিম সরকারের পতন সময়ের অনিবার্য দাবি হয়ে উঠছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডেমোক্র্যাটিক মুভমেন্টের সভাপতি আজিজুল হাই সোহাগ, শহীদ জিয়া আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু ইউসুফ সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি পীরজাদা ওমর ফারুক, বাংলাদেশ জাস্টিজ পার্টির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষা মঞ্চের সভাপতি মো. মনোয়ার হোসেন বেগ, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মো. সাজাহান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ’৭১-এর সভাপতি আনসার রহমান সিকদার, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সাধারণ সম্পাদক আল-আমিন, মুভমেন্ট ফর ডেমোক্র্যাসি সভাপতি রিয়াজ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ ডেমোক্র্যাটিক কাউন্সিল সভাপতি শেখ আলিম উল্লাহ আলিম, দেশরক্ষা মানুষ বাঁচাও আন্দোলন সভাপতি আজিজা সুলতানা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সভাপতি মো. ওমর ফারুকসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com