• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিচারের নামে প্রহসন করে আরেক দফা গণহত্যা হতে পারে : জিএম কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ১১:২১
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ১১:২১

9633329 10

বিচারের নামে প্রহসন করে আরেক দফা গণহত্যা হতে পারে : জিএম কাদের

রংপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘‘এই দেশে গণহত্যা চলছে। মব লেলিয়ে দিয়ে তাদের প্রতিপক্ষকে ধ্বংস করছে। পরিকল্পিতভাবে সরকার গণহত্যা করছে। এটার জবাবদিহি তাদেরকে করতে হবে। আওয়ামী লীগ-ছাত্রলীগ তাদের দোষ হলে ফাঁসি দিবেন, যা করবেন করবেন। বিচারের নামে রাস্তায় ধরে পিটিয়ে মেরে ফেলবেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর লুট করবেন তা হয় না। পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে তারা ধ্বংস করার ব্যবস্থা করছে।বিচারের নামে প্রহসন করে আর এক দফা গণহত্যা হতে পারে।’’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর-৩ আসনের প্রচার প্রচারণার অংশ হিসেবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘‘এগুলোর ব্যাপারে জনগণকে হুঁশিয়ারি করে দিতে চাই, সকলেই বিপদে আছি। ভবিষ্যতে আপনাদের গায়েও হাত পড়তে পারে।’’

হিটলার ও নাৎসির উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘‘এক এক করে কর্তৃপক্ষকে ধ্বংস করছিল। হিটলার বলেছিল, আমাদের সম্পদ শৌর্য সবকিছুতেই ভালো, আমরা ভালো থাকলে আমাদের পৃথিবী ভালো থাকবে। বাকি সব জঞ্জাল এদেরকে শেষ করতে হবে। এটা করে যারা তাদের বিপক্ষে ছিল সবাইকে এক এক করে ধ্বংস করে ফেলেছে। সারা পৃথিবীতে শুধু উনার লোক থাকবে এটাই ছিল ওনার পলিসি।এই গভমেন্টেকেও স্পষ্ট দেখতে পাচ্ছি একটি স্পষ্ট নিধন চলছে। যারা তাদের প্রতিপক্ষ তাদেরকে নিধন করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে। মব করে পরিকল্পিতভাবে গণহত্যা করা হচ্ছে। তাদেরকে ধরে জেলখানায় রাখা হচ্ছে এবং জেল থেকেই অনেককেই মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।’’

তিনি বলেন, ‘‘আমরা নির্বাচনে থাকব এই কথাগুলো বলার জন্য হলেও। আমাদের বিরুদ্ধে পুলিশ ঝামেলা করার চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশনকেও জানিয়েছি। আমাদের লোককে যদি দোষারোপ করা হয় এবং আননেসেসারি হয়রানি করার চেষ্টা করা হয় প্রতিটি কথা আমরা নির্বাচন কমিশনকে বলবো।প্রয়োজনে যেকোনো ধরনের আন্দোলন করবো।’’

নির্বাচন নিয়ে শঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘তাদের সামনেই (নির্বাচন কমিশন) আমাদেরকে রংপুরের মতো জায়গায় ধমক দিচ্ছে। তাহলে রাস্তাঘাটে কী করবে?’’

সংস্কার নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ’ জয়যুক্ত করলে সংস্কার বলে মানুষকে প্রলোভন দেখিয়ে যেগুলো পাস করেছেন সেগুলোকে চাপিয়ে দেওয়া হবে। সংসদ সার্বভৌম হতে হবে কারো দ্বারা নির্দেশিত হবে না। যখনই আপনি নির্বাচন করবেন কারো হাতে ক্ষমতা দিয়ে যাবেন, কী সংস্কার করলে ভালো হয় সেটার একটা তালিকা দিয়ে যাবেন নতুন সরকারের কাছে এবং সংসদের কাছে। তারা এটা উত্থাপন করবে এটা নিয়ে বিতর্ক হবে বলে মন্তব্য করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com