• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিজয় এবার ধানের শীষেরই হবে, প্রতীক পেয়ে টুকু

প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৬:২৯
আপডেট: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৬:২৯

965952

বিজয় এবার ধানের শীষেরই হবে, প্রতীক পেয়ে টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীক পেয়ে বলেন, বিজয় এবার ধানের শীষেরই হবে।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হকের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন।

প্রতীক গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজ আমরা আমাদের প্রিয় প্রতীক ধানের শীষ পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতীক এটি।

তিনি বলেন, ধানের শীষ এ দেশের জনগণের আস্থার প্রতীক, টাঙ্গাইল সদরের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের প্রতীক। ইনশাআল্লাহ, এবার বিজয় ধানের শীষেরই হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com